শিক্ষা

নতুন ছাত্র উপদেষ্টা পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা ব্যক্তির একটি ছবি, তিনি কালো জ্যাকেট ও প্যাটার্নযুক্ত শার্ট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যক্তিগত কারণ দেখিয়ে ছাত্র উপদেষ্টার দায়িত্ব থেকে ইস্তফা নিলে নতুন করে ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামকে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিসে আদেশের মতে, পূর্বের ছাত্র উপদেষ্টার পদত্যাগ পত্র ২৮ সেপ্টেম্বর গৃহীত হয়। একই তারিখের অপরাহ্ন থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আগামী ১ বছরের জন্য ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এবং এই দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে পদত্যাগপত্র জমা দেয় সাবেক ছাত্র উপদেষ্টা। দীর্ঘ ৩৪ দিন পর নতুন করে ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়:ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…