চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো ইসলামী ব্যাংক ও ‘নগদ’ ইসলামিক-এর একসাথে পথচলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২২
অর্থনীতি
A A

ইসলামী জীবনধারা মেনে আর্থিক লেনদেন আরও সহজ করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সাথে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। এখন থেকে নগদ ও নগদ ইসলামিক-এর গ্রাহকেরা ইসলামী ব্যাংকের মাধ্যমে অ্যাড মানি, ডিপিএস ও রেমিটেন্স লেনদেন করতে পারবেন। এ ছাড়া ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমেও নিতে পারবেন নগদ ও নগদ ইসলামিক-এর সেবা।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সম্প্রতি একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদ ও নগদ ইসলামিক-এর সাথে ইসলামী ব্যাংকের পথচলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর ফলে ইসলামী ব্যাংক থেকে ‘নগদ ইসলামিক’ ও যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্টে অ্যাড মানি করা যাবে মুহূর্তেই। পাশাপাশি ‘নগদ ইসলামিক’ ও যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে ডিপিএস, রেমিটেন্স লেনদেন করা যাবে ইসলামী ব্যাংকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো: মুনিম হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা, নগদ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ নগদ ও ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আজকে আমরা আনন্দিত যে নগদ-এর মতো একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের সাথে পথচলা শুরু করল। আমি নগদ-কে ধন্যবাদ দিই তাদের ইনোভেশনের জন্য। তারা ই-কেওয়াসিসহ বেশ কিছু বিষয় দেশের মানুষের কাছে পরিচিত করিয়েছে। যার ফলে সরাসরি মানুষ নগদ-এর মাধ্যমে আর্থিক অন্তর্ভূক্তিতে যুক্ত হতে পারছে।’

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ বিভিন্ন ধরনের ভাতা বিতরণ করতে করতে আজ এ পর্যন্ত এসেছে। আজকে ইসলামী ব্যাংকের সাথে নগদ-এর যে হ্যান্ডশেক হলো, তা অন্যদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। আসুন আমরা ইসলামী ব্যাংক ও নগদ ইসলামিক-এর জন্য শুভ কামনা করি। আমরা বাংলাদেশের সমৃদ্ধি দেখতে চাই, ডিজিটাল বাংলাদেশের পথ ধরেই সমৃদ্ধি আসবে, সেই আশা প্রকাশ করি।’

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘নগদ সাড়ে তিন বছরে সাড়ে ছয় কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তিতে এনেছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। নগদ ইসলামিক সেবা চালু করেছে, এটি সময়ের দাবি এবং এ দেশের কোটি কোটি মানুষ হৃদয়ে যে বিষয়টি লালন করে সেটি নগদ নিয়ে এসেছে। এটি আরো অনেক বেশি সফল হবে, আমি বিশ্বাস করি।’ তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের অ্যাপ সেলফিন আর নগদ ইসলামিকের কলাবরেশনের মাধ্যমে আরো মানুষকে আর্থিক অন্তর্ভূক্তিতে আনতে পারব।’

Reneta

ইসলামী ব্যাংকের সাথে নগদ-এর আনুষ্ঠানিক পথচলার বিষয়ে ‘নগদ’ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমি ইসলামী ব্যাংককে ধন্যবাদ দিই নগদ-এর সাথে পথচলা শুরুর জন্য। ব্যাংকগুলোর জন্য মানুষের দোড়গোড়ায় সেবা নিয়ে যাওয়া সম্ভব না, যেটি নগদ-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভব। আমরা চাই আগামী বছর নগদ-এর সাড়ে ছয় কোটি গ্রাহককে স্মার্ট কার্ড দেব।’ তিনি বলেন, ‘নগদ-এর ভিশনই ছিল যত কম খরচে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। সেই সময় থেকে আমরা মানুষের জন্য ইনোভেশন নিয়ে কাজ করছি। দেশের এমএফএস সেবা কারো কাছে জিম্মি থাকবে না, আমরা এই সেবাকে সবার কাছে নিয়ে যেতে চাই।’

চলতি মাসের ২০ তারিখ থেকে ৩০ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত ইসলামী ব্যাংক-এর গ্রাহকেরা নিজ অ্যাকাউন্ট থেকে যেকোনো ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টে ৩৫৫০ টাকা অ্যাড মানি করলেই সাথে সাথে উপহার হিসেবে পাচ্ছেন ৩০ টাকা মোবাইল রিচার্জ। এই উপহার নগদ ইসলামিক অ্যাকাউন্টের নম্বরে পৌঁছে যাবে। একজন গ্রাহক একবার এই উপহার পাবেন। অফারটি নগদ ইসলামিক-এর পাশাপাশি নগদ গ্রাহকেরাও পাবেন।

‘নগদ’ মূলত গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে “ব্যাংক টু নগদ” অ্যাড মানি সার্ভিসের সুযোগ বৃদ্ধি করছে। ফলে কোনো চার্জ ছাড়াই, ব্যাংক-এর ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকেরা যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছেন মুহূর্তেই। ইতিমধ্যে বাংলাদেশের ৩০টিরও বেশি ব্যাংক থেকে অ্যাড মানি সুবিধা নিতে পারছেন ‘নগদ’ গ্রাহকেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী ব্যাংকনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT