চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা বিশ্বকাপ: আইস্ক্রিনে দর্শকপ্রবাহে নজিরবিহীন সাড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২৩, জুন ২০২৬
বিনোদন
A A

ফিফা বিশ্বকাপ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ। টুর্নামেন্ট শুরুর পর থেকেই প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের উপস্থিতি ও সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্যন্ত ২০ লাখেরও বেশি ইউনিক ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করে ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে উপভোগ করেছেন। বিপুল সংখ্যক দর্শকের চাপ থাকা সত্ত্বেও অধিকাংশ ব্যবহারকারী নির্বিঘ্নে খেলা দেখতে পেরেছেন। বাফারিং ছিল খুবই সীমিত এবং স্ট্রিমিংয়ের মান ছিল স্থিতিশীল।

প্রতিষ্ঠানটির মতে, এই সাড়া প্রমাণ করে যে প্রিমিয়াম লাইভ স্পোর্টস কনটেন্ট দেখার নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দর্শকদের আস্থা অর্জন করেছে আইস্ক্রিন। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে দর্শকদের এই ব্যাপক অংশগ্রহণকে প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে।

Banglabid

আইস্ক্রিন কর্তৃপক্ষ আরও জানায়, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে তাদের টিম কাজ করে যাচ্ছে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটির কনটেন্ট লাইব্রেরি আরও সমৃদ্ধ ও বিস্তৃত করার উদ্যোগও অব্যাহত রয়েছে।

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকসংখ্যার এই রেকর্ড পরিমাণ বৃদ্ধি দেশের অনলাইন স্ট্রিমিং খাতের ক্রমবর্ধমান জনপ্রিয়তারও একটি বড় উদাহরণ হয়ে উঠেছে।

টেলিভিশনের পাশাপাশি স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টিভির মাধ্যমেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল আসরের প্রতিটি ম্যাচ দেখা যাচ্ছে আইস্ক্রিনে।

Reneta

দেশের যেকোনো প্রান্ত থেকে যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করে দর্শকরা এইচডি (১০৮০পি) মানে নিরবচ্ছিন্নভাবে খেলা উপভোগ করতে পারছেন।

বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৭৯ টাকায় পুরো টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাচ্ছে এই প্যাকেজের মাধ্যমে।

এছাড়া প্ল্যাটফর্মটির নিয়মিত সাবস্ক্রিপশন সুবিধার মধ্যে রয়েছে ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকার প্যাকেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনফিফা বিশ্বকাপফুটবল বিশ্বকাপ-২০২৬লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডেভিড ইমন গ্রেপ্তার’ দাবি ঘিরে বিভ্রান্তি, যা বলছে চট্টগ্রাম মহানগর পুলিশ

পরবর্তী

পর্তুগাল আগের যেকোনো সময়ের চেয়ে ‘বেশি ঐক্যবদ্ধ’

পরবর্তী

পর্তুগাল আগের যেকোনো সময়ের চেয়ে 'বেশি ঐক্যবদ্ধ'

কেন ম্যাচের মাঝেই রেগে গিয়েছিলেন মেসি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT