চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অমীমাংসিত’ ছবিটি কোনোভাবে অমীমাংসিত থাকবে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

আইস্ক্রিনের জন্য নির্মিত রায়হান রাফীর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘অমীমাংসিত’। বেশকিছু দিন সেন্সর বোর্ডে আটকে থাকার পর সম্প্রতি ‘প্রদর্শন উপযোগী নয়’ বলে চূড়ান্ত রায় দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

ওটিটির কন্টেন্টের উপর সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্ত নিয়ে ক’দিন ধরেই হচ্ছে সমালোচনা। এরমধ্যে সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। শুক্রবার (২৬ এপ্রিল) আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ‘অমীমাংসিত ছবিটি কোনোভাবে অমীমাংসিত থাকবে না।’

২৪ এপ্রিল সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ ছাড়পত্র না দেওয়ার পেছনে রয়েছে চারটি উল্লেখযোগ্য কারণ। (১) চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। (২) কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সাথে মিল রয়েছে। (৩) এ ধরনের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। (৪) চলচ্চিত্রটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সাথে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে।

এ ছাড়া সেন্সর বোর্ডের সদস্যরা আরও মতামত দেন, ‘দ্য কোড ফর সেন্সরশিপ অব ফিল্মস ইন বাংলাদেশ, ১৯৮৫ এর ১-এর I, V, VII দফায় বর্ণিত উপাদানগুলো চলচ্চিত্রটিতে বিদ্যমান থাকায় এটি জনসাধারণের মধ্যে প্রদর্শন উপযোগী নয়। তাই বাংলাদেশ সেন্সরশিপ আইনের বিধি ১৬(৫) মোতাবেক ওই চলচ্চিত্রের সেন্সর আবেদনপত্র নির্দেশক্রমে অগ্রাহ্য করা হলো।’

তবে এই সিদ্ধান্তপত্র প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ছবিটি প্রদর্শনের বিষয়টি বিবেচনা করার জন্য সরকার বরাবর আপিল আবেদন করার সুযোগ রয়েছে প্রযোজক-পরিচালকদের। বিষয়টি আমলে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন জানিয়েছে, তারা আপিল করবে। আইস্ক্রিন জানিয়েছে, সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তে ‘অমীমাংসিত’ ছবিটি যাঁরা দেখার জন্য আগ্রহী ছিলেন, সেসব দর্শক হতাশ হয়েছেন।

‘অমীমাংসিত’ ছবির প্রযোজক শহীদুল আলম সাচ্চু মনে করছেন, যেসব কারণ দেখিয়ে ‘অমীমাংসিত’ ছবিটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছে সেন্সর বোর্ড, তা মোটেও বাস্তবসম্মত নয়। পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমরা একটি কাল্পনিক কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। বাস্তবের সঙ্গে তার কিছুটা মিলে গেলেই তা দেখানো যাবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাই।’

Reneta

আইস্ক্রিনের পেজে শেয়ার করা সেই সংবাদ বিজ্ঞপ্তিতে প্রযোজকের তরফে আরো জানানো হয়, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। নিয়মানুযায়ী এক মাসের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছি। অমীমাংসিত ছবিটি কোনোভাবেই অমীমাংসিত থাকবে না।

ওটিটি কনটেন্টের ক্ষেত্রে এখনো সেন্সর কার্যকর হয়নি। তবু চিঠি দিয়ে নিজেদের আগ্রহে রায়হান রাফী নির্মিত ‘অমীমাংসিত’দেখতে চায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিষয়টি নিয়ে আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও নায়ক রিয়াজ আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেন, গত ঈদে ঘোষণা দিয়েও বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তি দিতে পারিনি। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেন্সর সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে অতি দ্রুত সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা রাখছি। কারণ, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল।

অন্যদিকে সিনেমাটি আটকে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফী। সেন্সর বোর্ডের সমালোচনা করে এই নির্মাতা বলেন, ‘অমীমাংসিত‘ সিনেমায় কোন কিছুই প্রমাণ করা হয়নি, জাস্ট বিভিন্ন জনের ধারণা দেখানো হয়েছিল, তারপরও এই সিনেমা আটকে দেয়াটা সত্যি দুঃখজনক!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমীমাংসিতওটিটিওয়েব ফিল্মরায়হান রাফীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধা এবং রাজাকার নিয়ে বক্তব্যে সংসদে উত্তেজনা

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে তুমুল বৃষ্টি: বেড়েছে শিক্ষার্থী ও কর্মজীবীদের দুর্ভোগ

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চার্লসের প্রতি দুর্বল ছিলেন আমার মা: ট্রাম্প

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ভয়াল ২৯ এপ্রিল: উপকূলবাসীর স্বজন হারানোর দিন

এপ্রিল ২৯, ২০২৬

খেলোয়াড়েরা প্রত্যাবর্তনের যে গল্প লিখেছে তাতে খুশি: কোম্পানি

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT