আইস্ক্রিন

প্রস্তুত ‘আইস্ক্রিন’ এর গালা ইভিনিং মঞ্চ

চ্যানেল আই অনলাইন এর জন্য প্রস্তুত করা হলরুমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর একটি ইভেন্টের জন্য সাজানো হলরুমের ছবি, যেখানে সাদা টেবিল ও লাল চেয়ার রয়েছে এবং বড় স্ক্রিনে চ্যানেল আই এর লোগো দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় বসতে যাচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’ এর গালা ইভেন্ট। রাজধানী ঢাকার শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুম এ কারণে বর্ণিল সাজে!

বিকেল সাড়ে চারটা নাগাদ আইস্ক্রিন এর গালা ইভিনিংয়ের আগে সরেজমিনে গিয়ে দেখা যায়, তারকাখচিত এই আয়োজন সফল কর‍তে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রস্তুত ‘আইস্ক্রিন’ এর গালা ইভিনিং মঞ্চসবাই আছেন ‘ফাইনাল চেক’ মুডে! কেউ লাইট ঠিক করছেন, কেউ সাউন্ড চেইক করছেন। মূল মঞ্চে নৃত্যপরিবেশনা করবেন বলে কয়েকজন অনুশীলন করছেন।

‘বিনোদনের স্মার্ট দুনিয়া’- স্লোগানে বিশ্বমানের ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে ‘আইস্ক্রিন’।

প্রস্তুত ‘আইস্ক্রিন’ এর গালা ইভিনিং মঞ্চবাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নিয়ে ইতোমধ্যে যাত্রা শুরু করেছে চ্যানেল আইয়ের এই অ্যাপটি। কী কী চমক থাকছে, তা জানতে অপেক্ষা করতে হবে ‘গালা ইভেনিং’ শুরু হওয়া পর্যন্ত!

ছবি: নাহিয়ান ইমন

বিষয়:আইস্ক্রিন আইস্ক্রিন টেক্সট আইস্ক্রিন সেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…