বিনোদন

অভিষেকের আগে কাকে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া?

অভিনেতা ও অভিনেত্রী বিবাহের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ও অভিনেত্রী বিবাহের অনুষ্ঠানে উপস্থিত, সুন্দর সাজে ও পারিবারিক পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে আলোচনা এখন তুঙ্গে। গুঞ্জন উঠেছে, তাদের সংসার নাকি ভাঙছে। আর এই বচ্চন দম্পতির সম্পর্ক ভাঙার নেপথ্যে নাকি রয়েছেন অভিনেত্রী নিমরত কৌর! সেই গুঞ্জনও স্পষ্ট।

কিন্তু জানেন কি অভিষেককে বিয়ে করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল সাবেক এই বিশ্বসুন্দরীকে। শুধু তাই নয়, স্বামী অভিষেকের থেকে দু’বছরের বড় হওয়ার জন্য অনেক কথা শুনতে হয়েছিল ঐশ্বরিয়াকে। সঙ্গে তাদের বিয়েতে নানান বাধাবিপত্তিও পার করতে হয়েছিল।

শোনা যায়, অভিষেক নাকি ঐশ্বরিয়ার দ্বিতীয় স্বামী। বচ্চন বাড়ির বউ হওয়ার আগেও একটা বিয়ে করেছিলেন নায়িকা।

বিচ্ছেদের জল্পনার মাঝে ঐশ্বরিয়া সম্পর্কিত এই খবর ছড়িয়ে পড়ায় আরও বেশি বিচলিত নায়িকার অনুরাগীরা। তবে এটা যে ভুয়া খবর সেটা হলফ করে বলা যাচ্ছে না। আসলে অভিষেককে বিয়ে করার আগে পুরোহিত নায়িকার সঙ্গে নাকি একটি গাছের বিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই রটে যে অভিষেক নাকি ঐশ্বরিয়ার দ্বিতীয় স্বামী!

জ্যোতিষ বিদ্যা অনুসারে নায়িকা নাকি মাঙ্গলিক (কারোও রাশিফলের চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব ও দ্বাদশ ভাবে মঙ্গলগ্রহের প্রভাব থাকলে সেই ছেলে বা মেয়েটি মাঙ্গলিক দোষ পেয়েছে বলে মনে করা হয়)। সেই দোষ কাটাতেই নাকি তাকে প্রথমে বিয়ে দেওয়া হয়েছিল গাছের সঙ্গে।

এদিকে গুঞ্জন চলছে, অভিষেক-ঐশ্বরিয়ার সংসার ভাঙনের পথে। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের গুঞ্জন। সেই কারণেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। তবে সবটাই এখনও জল্পনা স্তরে রয়েছে। এখন পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই।- টিভি নাইন ডটকম

বিষয়:অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই বচ্চন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…