চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মার্কো’র সাফল্যের পেছনে থালাপতি বিজয় ও যশ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় ও যশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের শেষে মুক্তি পাওয়া তুমুল আলোচিত অ্যাকশান থ্রিলার ছবি ‘মার্কো’ আবারও আলোচনায়। উন্নি মুকুন্দন অভিনীত এই ছবিটি প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ঝড় তুলে। সিনেমাটি কেবল মালায়ালাম বক্স অফিসে অসাধারণ সাফল্য অর্জন করেনি, বরং অন্যান্য আঞ্চলিক বক্স অফিসেও সফল হয়। যার মধ্যে হিন্দিভাষি দর্শকও রয়েছেন।

উন্নি অভিনীত এই ‘মার্কো’ ছবিটিকে দেয়া হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ‘ভায়োলেন্ট’ ছবির তকমা! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির সফলতা নিয়ে কথা বলেছেন উন্নি মুকুন্দন।

অভিনেতা এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন দক্ষিণের দুই সুপারস্টার তারকা থালাপতি বিজয় এবং যশের! অ্যাকশন থ্রিলার হিসেবে থালাপতি বিজয়-এর সিনেমা ‘লিও’ এবং যশ-এর ‘কেজিএফ’-কে অ্যাকশন থ্রিলারের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান যে, এই দুটি সিনেমাই তাকে অনুপ্রাণিত করে এবং তার ইচ্ছা ছিল যে মালায়ালাম ভাষায়ও এমন ধাঁচের সিনেমা তৈরি করবেন।

তার কথায়,“কেরালায় যখন ‘কেজিএফ’ এবং ‘লিও’র মতো সিনেমাগুলো সাফল্য পায়- তখন সেগুলো কেরালার পুরো বাজারে প্রভাব ফেলে। এমন ধাঁচের সিনেমা আমাদের দর্শকরা কীভাবে নিবে, সেই রাস্তাও তৈরী করে দেয় ওই দুটি সিনেমা।”

রণবীর সিংয়ের অ্যাকশন দৃশ্য, যুদ্ধে আহত, ধোঁয়া ও অন্ধকার পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ ‘মার্কো’ অভিনেতার মাথায় ছিলো, তাকেও নিজের ইন্ডাস্ট্রির জন্য ওই দুটি আইকনিক সিনেমার মানের কিছু আনতে হবে, তবে তার বাজেটের সীমাবদ্ধতা ছিল। তবুও পুরো চেষ্টা করেছেন, এবং সফল হয়েছেন।

উন্নির এই ছবিটি সব বয়সী দর্শকদের জন্য বিবেচনা করেনি ভারতের সেন্সর বোর্ড। নৃশংসতার মাত্রা মারাত্মক পর্যায়ে থাকায় ‘মার্কো’ শুধু প্রাপ্ত বয়স্করাই দেখার সুযোগ পেয়েছেন। তবে, এই সুপারস্টার আশ্বস্ত করেছেন যে তার পরবর্তী সিনেমাটি এমন হবে যা পরিবার এবং শিশুদের জন্য উপযুক্ত। যারা ‘মার্কো’ দেখতে পারেননি, তাদের জন্য আগামি সিনেমাটি সার্থক অভিজ্ঞতা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নি মুকুন্দনকেজিএফথালাপতি বিজয়ভায়োলেন্টমার্কোযশলিঁও
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা-অনুদান বাড়াল সরকার

আগস্ট ১, ২০২৬

পাকিস্তানেও ‘ককরোচ’ আন্দোলনের আশঙ্কা, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

আগস্ট ১, ২০২৬

রাঙ্গামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ১, ২০২৬

আশুগঞ্জে ধান চালের বাজারে ধস

আগস্ট ১, ২০২৬
মোসাম্মৎ মেহেরুননেসা

চলচ্চিত্র প্রযোজক মুশফিকুর রহমান গুলজারের মায়ের মৃত্যু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT