আদালত

যারা এদেশকে স্বাধীন করেছে, তাদের সাথে থাকা কি সন্ত্রাসবাদ: সাংবাদিক পান্না

প্রতিবাদরত তিনজন ব্যক্তি, একজনের হাতে স্লোগান, অন্যরা উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক মঞ্জৃরুল আলম পান্না।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, যারা এদেশকে স্বাধীন করেছে, তাদের সাথে থাকা কি সন্ত্রাসবাদ?

শুক্রবার ২৯ আগস্ট আদালত থেকে বের হওয়ার পর উপস্থিত সাংবাদিক ও জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন।

এরআগে, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ আটক ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ আদেশ দেওয়ার পর আদালত থেকে হাতকড়া পরিয়ে বের করা হয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ অন্য আসামিদের। এসময় হাত উঁচিয়ে ধরে উপস্থিত জনতার উদ্দেশে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেন, দেখেন এই দুই হাত দিয়ে লিখি, দেখেন আপনারা, দেখেন অবস্থা। মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, সাংবাদিকরা কার পক্ষে? সন্ত্রাসীদের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি।

এসময় আপনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা কতটুকু সত্য, এমন প্রশ্নের জাবাবে পান্না বলেন, আপনাদের মনে হয় আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্ত্রানরা এদেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা? এটা আপনাদের মনে হয়? এ প্রশ্ন আপনারা করছেন যে, আমরা কতটা সন্ত্রাস করেছি!

বিষয়:ঢাকা রিপোর্টার্স ইউনিটি মামলা সন্ত্রাসবিরোধী আইন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…