চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর পেনাল্টি মিস, জোতার জার্সি পরে গোল উৎসর্গ নেভেসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Goalkeeper celebrates after saving a penalty kick in a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে নেমেছিল পর্তুগাল। আইরিশদের মাঠে বেশ নাচিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। অতিথিদের লৌহপ্রাচীর রক্ষণের সামনে অবশ্য বেশি গোল আদায় করতে পারেনি তারা। রোনালদোর পেনাল্টি হাতছাড়ার পর ১-০তে জয়ে মাঠ ছেড়ে পর্তুগীজরা।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে হেডে গোল করেন রুবেন নেভেস। পর্তুগালের হয়ে তার প্রথম গোল। এদিন নেমেছিলেন অকালপ্রয়াত বন্ধু-সতীর্থ ডিয়েগো জোতার জার্সি পরে। প্রথম গোল পেয়েই উৎসর্গ করতে ভোলেননি বন্ধুকে।

৭৫ মিনিটে পাওয়া পেনাল্টি হাতছাড়া করেন রোনালদো। আয়ারল্যান্ড গোলকিপার কাওইমহিন কেলেহার সেসময় রোনালদোর পেনাল্টি ঠেকিয়ে দিয়েও নায়ক হতে পারেননি। একদম শেষ মুহুর্তে পর্তুগীজদের কাছে গোল হজম করতে হয়।

কষ্টার্জিত জয়ের পর ডিফেন্সিভ মিডফিল্ডার হোয়াও পালিনহা বলেছেন, ‘আমরা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে চাই। এটা যতদ্রুত সম্ভব হবে তত ভালো।’

সহজ ম্যাচ কঠিন করে হলেও জিতে টেবিলের শীর্ষে পর্তুগাল। তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট পেয়েছে দলটি। চার পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে হাঙ্গেরি। আর্মেনিয়া আছে তিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডকেলেহারনেভেসপর্তুগালপালিনহারোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT