চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১৩, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরান। শতাধিক ড্রোন ছুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এএফপির তথ্য অনুসারে, আজ (১৩ জুন) শুক্রবার আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইরান থেকে একযোগে শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে এই হামলা প্রতিহত করছে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে, তাদের পাল্টা অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী, বিপ্লবী গার্ড এবং জরুরি কমান্ড ইউনিটের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।

এই পাল্টা হামলার আশঙ্কায় ইতোমধ্যেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল সরকার। অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, আঞ্চলিক প্রশাসন এবং জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যতদিন প্রয়োজন, ততদিন এই অভিযান চলবে।

আইডিএফ জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) রাতভর চালানো এই অভিযানে ইসরায়েলের ২০০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং ইরানের ১০০টিরও বেশি সামরিক ও পারমাণবিক স্থাপনায় ৩৩০টিরও বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইসরায়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ

জুলাই ১৪, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

জুলাই ১৪, ২০২৬

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT