ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিও নিহত হয়েছেন।
আজ (১৩ জুন) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়ে। বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৮০ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড এই যোগ দিয়েছিলেন বাঘেরি। পর্যায়ক্রমে তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতা হয়ে ওঠেন।
তেহরানে হামলার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার (১২ জুন) থেকেই গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্কতা জারি করেছিল। অবশেষে শুক্রবার ভোরে তা বাস্তবে রূপ নেয়।







