চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী হামলার অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী হামলার অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ইরান অস্ট্রেলিয়ায় 'বিপজ্জনক আগ্রাসন' পরিচালনা করেছে, বলেছেন আলবানিজ (বিবিসি)

অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিদের বিরুদ্ধে পরিচালিত হামলার জন্য ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে। ইরান সরকার এই হামলার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছে অস্ট্রেলিয়া।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজে বলেন, এই হামলাগুলো বিপজ্জনক আক্রমণ, যা একটি বিদেশি দেশের পরিকল্পনায় করা হয়েছে। গত বছর সংঘটিত এই হামলায় কোনো ব্যক্তি আহত হননি।

অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও) প্রধান মাইক বার্জেস জানান, তার সংস্থার কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যে ইরান সম্ভবত আরও ইহুদিবিরোধী হামলার পরিকল্পনায় জড়িত।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দূত আহমদ সদেঘি এবং আরও ৩ জন ইরানি কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে দেশ ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ইরান এই অভিযোগের ওপর কোনো মন্তব্য করেনি।

বার্জেস বলেন, ইরান তার জড়িত থাকার তথ্য লুকানোর চেষ্টা করেছে, তবে এএসআইও অনুমান করছে তারা গত বছরের ২০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আডাস ইস্রায়েল সিনাগগ হামলার পেছনে ছিল।

Reneta

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে।

পেনি ওং আরও জানান, অস্ট্রেলিয়া তেহরানের সঙ্গে কিছু কূটনৈতিক সংযোগ বজায় রাখবে, তবে কর্মীদের নিরাপত্তার কারণে ইরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে।

তিনি অস্ট্রেলিয়ান নাগরিকদের ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেন এবং দেশটিতে থাকা নাগরিকদের নিরাপদ থাকলে এখনই দেশে ফেরার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আলবেনিজে জানান, তার সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইরানইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারএন্টিসেমিটিক হামলামেলবোর্নেসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT