আন্তর্জাতিক

হরমুজ পার হতে আইআরজিসির অনুমতি লাগবে জানিয়েছেন ইরানি কর্মকর্তা

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

লেবাননে যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে জানালেও ইরান পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে অবরোধ চালিয়ে গেলে আবারো হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। হরমুজ প্রণালি পার হতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-আইআরজিসির অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তা। এদিকে বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি স্থায়ীভাবে চালু করতে ৪০টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স|

বিষয়:অনুমতি ইরানি কর্মকর্তা হরমুজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…