চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানি বাহিনী সর্বোচ্চ প্রস্তুত: ঘোষণা দিলেন জেনারেল আবদুল্লাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানি সেনাপ্রধানের ছবি, সামরিক পোশাক পরা পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্স -এ দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

জেনারেল আবদুল্লাহি বলেন, চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে জায়নিস্ট শত্রু ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। ইরানিদের ঐক্যের ফলেই এ সাফল্য এসেছে। জাতীয় নিরাপত্তা, স্বার্থ এবং ইসলামি বিপ্লবের অর্জন রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা তৎপর।

Banglabid

তার মতে, ইরানি বাহিনী বর্তমানে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত এবং উন্নত সামরিক সক্ষমতা অর্জন করেছে। তবে শত্রুপক্ষ এখন মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ১৩ জুন বিনা উসকানিতে ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালিয়ে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকদের হত্যা করে। এর জবাবে আইআরজিসির নেতৃত্বে ইরানি বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ চালায়, যেখানে প্রথমবারের মতো ইরানে তৈরি আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়।

এ অভিযানে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের সামরিক ঘাঁটি, গোয়েন্দা ও শিল্প প্রতিষ্ঠান এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালায়।

Reneta

চূড়ান্তভাবে ২৪ জুন আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল একতরফাভাবে আগ্রাসন বন্ধের ঘোষণা দেয় যা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরানের সশস্ত্র বাহিনীখাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডারমেজর জেনারেল আবদুল্লাহিযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুল্ক আরোপে বাধা: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে ট্রাম্প

পরবর্তী

বিশ্বকাপে খেলা-না খেলা ‘রহস্যই’ রাখলেন মেসি

পরবর্তী
আর্জেন্টিনা তারকা ফুটবলার লিওনেল মেসি গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে খেলা-না খেলা ‘রহস্যই’ রাখলেন মেসি

দর্শনা রেলস্টেশনে ট্রেন অপেক্ষমাণ যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শনা রেলপথে এক বছরে আমদানির রাজস্ব কমেছে ১৫ কোটি ৫৪ লাখ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT