চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে নতুন করে হামলা হলে সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের যেকোনো নতুন সামরিক হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সমঝোতার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবাননে যুদ্ধ বন্ধ করা এবং দখলদারিত্বের অবসান ঘটানো চলমান সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ।

আজ (১৬ জুন) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এক বিবৃতিতে আরাঘচি বলেন, তেহরানের দৃষ্টিতে অর্জিত সমঝোতার একপক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ, আর অন্যপক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই লেবাননে সংঘাত পুনরায় ছড়িয়ে পড়লে সেটিকে সমঝোতার শর্ত ভঙ্গ হিসেবে দেখা হবে।

তিনি বলেন, লেবাননে যুদ্ধের অবসান বৃহত্তর সংঘাতের অবসানের অবিচ্ছেদ্য অংশ। যুদ্ধ বন্ধ হওয়ার অর্থ দখলদারিত্বেরও সমাপ্তি। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক উপস্থিতি অব্যাহত রাখা কিংবা নতুন করে হামলা চালানো সমঝোতার চেতনার পরিপন্থী।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চূড়ান্ত হওয়ার ঘোষণার পরও লেবাননে তথাকথিত নিরাপত্তা অঞ্চলে নিজেদের সেনা মোতায়েন অব্যাহত রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাও এই সমঝোতার সমালোচনা করেছেন। তাদের দাবি, এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তা স্বার্থকে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টা চললেও লেবানন সীমান্তে নতুন করে সংঘাতের আশঙ্কা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT