আন্তর্জাতিক

হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নিবে না ইরান

প্রতিবাদে অংশ নেওয়া নারীরা ইরানের নেতা ছবি ধরে রেখেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু নারী প্রতিবাদে অংশ নিয়ে ইরানের নেতা ছবি দেখাচ্ছেন, শান্তিপূর্ণ বিক্ষোভের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরান বলেছেন ইসরায়েল হামলা বন্ধ না করলে তারা যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বিষয়ক আলোচনায় অংশ নিবে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সংঘাত দীর্ঘতর হতে পারে এমন সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের দিক থেকে এমন প্রতিক্রিয়া এসেছে।

আজ শনিবার ২১ জুন  প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সাথে সাক্ষাত করেছেন। তারা ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য আহবান জানিয়েছেন।

ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর প্রধান ইয়াল জামির এক ভিডিও বার্তায় বলেছেন, তার দেশ একটি ‘প্রলম্বিত অভিযানের’ জন্য প্রস্তুত। সামনে কঠিন দিন আসছে বলেও সতর্ক করেছেন তিনি।

এদিকে গত রাতেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র মজুদাগার ও উৎক্ষেপণ স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।

বিষয়:ইরান ইসরাইল-ইরান সংঘাত পরমাণু আলোচনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…