মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংকট খুব দ্রুত সমাধানের দিকে যাবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সঠিক বলেও দাবি করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৬ মে বুধবার সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, খুব গুরুত্বপূর্ণ কারণেই আমরা এসব পদক্ষেপ নিচ্ছি। আমরা ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দিতে পারি না।
ট্রাম্প আরও বলেন, অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করছে এবং তারা বুঝতে পারছে যে বর্তমান পদক্ষেপ সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালির অবরোধ এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই সমঝোতার পথ খুঁজছে ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে নানা মহলে বিশ্লেষণ চলছে।








