চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে ‘এক নম্বর শত্রু’ মনে করে হত্যা করতে চায় ইরান: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি ও মার্কিন নেতাদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান মনে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ‘এক নম্বর শত্রু’ উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইসলামিক সরকার ট্রাম্পকে তাদের পারমাণবিক প্রকল্পের সবচেয়ে বড় হুমকি মনে করছে এবং তাকে হত্যা করার চেষ্টা করেছে।

সোমবার (১৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, “তারা তাকে (ট্রাম্প) হত্যা করতে চায়। তিনি তাদের শত্রু নম্বর ওয়ান।”

তিনি বলেন, ট্রাম্প কখনোই দুর্বল কূটনৈতিক পথে হাঁটেননি। বরং, তিনি ২০১৫ সালের তথাকথিত ‘ভুয়া চুক্তি’ ছিঁড়ে ফেলেন এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ডের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেন। তখন তিনি স্পষ্টভাবে বলেছেন, তোমরা পারমাণবিক অস্ত্র পাবে না, অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।

নেতানিয়াহু দাবি করেন, ইরান শুধু ট্রাম্পকেই নয়, তাকেও হত্যার লক্ষ্যে হামলা চালিয়েছে। তিনি বলেন, আমার ঘরের জানালায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এসময় নিজেকে তিনি ট্রাম্পের ‘জুনিয়র পার্টনার’ হিসেবেও উল্লেখ করেন, যারা ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকাতে যৌথভাবে কাজ করছেন।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল এক ভয়াবহ ‘দ্বৈত অস্তিত্ব সংকটে’ পড়েছিল। প্রথমত, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক বোমা বানাতে চলেছে এবং তারা প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিচ্ছে।

Reneta

দ্বিতীয়ত, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি এমন পর্যায়ে বাড়িয়েছে, যাতে তিন বছরের মধ্যে ১০ হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহরগুলোর দিকে ছোঁড়া সম্ভব হবে।

তিনি বলেন, কোনো দেশই এই মাত্রার হুমকি সহ্য করতে পারে না, বিশেষ করে ইসরায়েলের মতো ছোট দেশ। আর তাই আমাদের এখনই পদক্ষেপ নিতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরান-ইসরায়েলইরানে হামলার কারণট্রাম্পট্রাম্পকে হত্যা করতে চায় ইরাননেতানিয়াহু
শেয়ারTweetPin

সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT