চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভের জেরে বাধ্যতামূলক ‘হেডস্কার্ফ আইন’ পর্যালোচনায় ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দুই মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভের জেরে বাধ্যতামূলক ‘হেডস্কার্ফ আইন’ পর্যালোচনা শুরু করেছে ইরান।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে তারা কয়েক দশক পুরানো বাধ্যতামূলক ‘হেডস্কার্ফ আইন পর্যালোচনা শুরু করেছে’। কারণ এই ইস্যু নিয়ে দুই মাসেরও বেশি সময় ধরে দেশটিতে বিক্ষোভ ও দমন পীড়ন চলছে।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাশা আমিনের মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। শরিয়াহ-ভিত্তিক আইন লঙ্ঘনের অভিযোগে নৈতিকতা পুলিশ তাকে আটক করেছিল।

এই ঘটনার জেরে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিক্ষোভকারীরা তাদের মাথার হিজাব খুলে আগুন ধরিয়ে দেন এবং সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।

মাশা আমিনের মৃত্যুর পর নারীদের হেডস্কার্ফ পরার সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। বিশেষ করে তেহরানের উত্তরে উচ্চাবিলাসী এলাকাগুলোতে নারীদের মাথায় স্কার্ফ পরার সংখ্যা ত্রুমবর্ধমান হারে কমেছে।

ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরি বলেছেন, ‘আইনটিতে কোনো পরিবর্তন প্রয়োজন আছে কিনা তা নিয়ে পার্লামেন্ট এবং বিচার বিভাগ উভয়ই কাজ করছে।’

Reneta

তবে মনতাজরি  উল্লেখ করেননি যে দুটি সংস্থার দ্বারা আইনে কী পরিবর্তন করা যেতে পারে, যা মূলত রক্ষণশীলদের হাতে রয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেছেন- ‘পর্যালোচনা দল বুধবার সংসদের সাংস্কৃতিক কমিশনের সাথে দেখা করেছে এবং এক বা দুই সপ্তাহের মধ্যে ফলাফল সামনে আসবে।’

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শনিবার বলেছেন, ইরানের প্রজাতন্ত্র ও ইসলামিক ভিত্তি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত। তবে সংবিধান বাস্তবায়নের পদ্ধতি রয়েছে যা নমনীয় হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুলশান লেকের পরিবেশ রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল চীনের নৌবাহিনী

জুলাই ৬, ২০২৬

বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে দিচ্ছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে তেহরানে লাখো মানুষের ঢল

জুলাই ৬, ২০২৬

মাশরাফীর রেকর্ড ভাঙলেন নাহিদ, অলআউট জিম্বাবুয়ে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT