আন্তর্জাতিক

৮৭ দিন পর ইরানে ইন্টারনেট সংযোগ চালুর নির্দেশ

ইরানে ৮৭ দিন পর ইন্টারনেট সংযোগ চালু, গ্রাফে দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৫ মে) ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধানের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরানে ৮৭ ধরে এই বিধিনিষেধ চলছিল, যা দেশটির সাধারণ নাগরিক ও অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের তথ্য অনুযায়ী, বেশিরভাগ ইরানি ৮৭ দিন ধরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করতে পারেননি। কেবল অল্প কিছু নাগরিকের কাছেই ব্যয়বহুল ও উন্নত ভিপিএন ছিল, যা এই বিধিনিষেধ এড়িয়ে যেতে সক্ষম ছিল।

বিষয়:ইন্টারনেট সংযোগ ইরান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…