চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প জানালেন ‘যুদ্ধবিরতি’, কিছু বলেনি ইরান ও ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি ইরান ও ইসরায়েল। দুইদেশ নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, আগামী “প্রায় ছয় ঘণ্টার মধ্যে” এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে।

এই যুদ্ধকে ”১২ দিনের যুদ্ধ” বলে নাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের ঘোষণায় ধীরে ধীরে উভয় দেশের বৈরিতার অবসানের কথা বলা হয়েছে। তবে তিনি বলেছেন, “২৪ ঘণ্টা পূর্ণ হলে” এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে।

এই ঘোষণায় ট্রাম্প উল্লেখ করেন, এটি এমন একটি যুদ্ধ ছিল যা “বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত”, কিন্তু তা হয়নি—এবং আর কখনো হবে না।

Reneta

তবে এখনো পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি।

তার ঘোষণার কয়েক ঘণ্টা আগে তেহরানের ঘনবসতিপূর্ণ সেভেনথ ডিস্ট্রিক্ট এলাকা খালি করে দেয়ার জন্য বাসিন্দাদের প্রতি সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। এরপর সেখানে বিমান হামলার কথা জানা গেছে।

পাল্টা জবাবে ইসরায়েলির কিছু এলাকার বাসিন্দাদের জন্য সতর্ক বার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার সকালে সেসব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করা হবে বলে ঘোষণা দিয়েছে।

এরআগে ইরানের হামলার পরে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ”অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়।”

ইরানের হামলার বিষয়ে তিনি লিখেছেন, ইরানের প্রতিক্রিয়া “খুবই দুর্বল” এবং “আমাদেরকে আগেই নোটিশ দেওয়ার জন্য” তাদেরকে ধন্যবাদ।

“ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিক্রিয়া খুবই দুর্বলভাবে দিয়েছে, যা আমরা আশা করেছিলাম এবং খুবই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে,” ট্রুথ সোশ্যালে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ওই অঞ্চলের শান্তির জন্য কাতারের আমির যা করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইল-ইরান সংঘাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

২ সপ্তাহ ধরে সংসদে অনুপস্থিত সরকারদলীয় এমপি মনিরুল হক চৌধুরী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ’ দাবির ভিডিওটি ভুয়া

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন: চীনকে যে বার্তা দিচ্ছে

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT