লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলার জবাবে এবার সরাসরি ইসরায়েল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-আইআরজিসি জানিয়েছে, উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত কৌশলগত ‘রামাত ডেভিড’ বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরান এই ঘাঁটিটিকে দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি আগ্রাসনের মূল উৎস হিসেবে দাবি করেছে।






