চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ফিরতে পারে ইরান: আইএইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ৩০, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের পরমাণু স্থাপনা ও পরিবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করেছেন, তেহরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবারও শুরু করতে পারে।

সিএনএন জানিয়েছে, গ্রোসির এই মন্তব্য মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) একটি প্রাথমিক মূল্যায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওই মূল্যায়ন অনুযায়ী গত সপ্তাহে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস করেনি। বরং এ হামলা কার্যক্রমকে কয়েক মাসের জন্য মাত্র পিছিয়ে দিতে পেরেছে।

চূড়ান্ত সামরিক বা গোয়েন্দা মূল্যায়ন এখনও আসেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি “সম্পূর্ণরূপে ধ্বংস” হয়েছে।

Banglabid

রোববার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক গ্রোসি বলেন, তাদের যে সক্ষমতা আছে, সেটা আছে। কয়েক মাসের মধ্যে—হয়তো এর চেয়েও কম সময়ে—তারা কয়েকটি সেন্ট্রিফিউজ চালিয়ে আবার সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারবে।

তিনি আরও বলেন, গুরুতর ক্ষতি হয়েছে, তবে তা সম্পূর্ণ নয়। তাদের শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা এখনো আছে। যদি তারা চায়, তবে পুনরায় কার্যক্রম শুরু করা সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএইএইউরেনিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া পোস্টের তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আগস্ট ১৩, ২০২৬

এক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যকে ছুঁয়ে গেল চাঁদ

আগস্ট ১৩, ২০২৬

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT