আন্তর্জাতিক

ইরান সংঘাত বৈশ্বিক ঝুঁকি তৈরি করছে: ভলকার তুর্কের সতর্কবার্তা

ইরান সংঘাত বৈশ্বিক ঝুঁকি তৈরি করছে: ভলকার তুর্কের সতর্কবার্তা

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিশ্বব্যাপী অভূতপূর্ব ঝুঁকি সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।

আজ (২৫ মার্চ) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এক বিবৃতিতে তিনি বলেন, চলমান সংঘাত পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক ও অনিশ্চিত করে তুলেছে এবং এর প্রভাব সীমান্ত ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভলকার টুর্ক সতর্ক করে বলেন, এই সংঘাত এমন এক অবস্থার দিকে এগোচ্ছে যা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অপ্রতিরোধ্য বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। প্রায় এক মাস ধরে চলা এই যুদ্ধে ইতোমধ্যে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, সংঘাতের বিস্তার রোধের একমাত্র কার্যকর উপায় হলো দ্রুত যুদ্ধ বন্ধ করা। এজন্য সংশ্লিষ্ট সব দেশ, বিশেষ করে যেসব দেশের প্রভাব রয়েছে, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ ভলকার তুর্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…