চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের বান্দার-ই খামির সেতুতে মার্কিন হামলার দাবি, নিহত ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা কার্যক্রম চলছে।

শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জরুরি সেবাকর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। তবে হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র এখনো স্বীকার করেনি। একই সঙ্গে হামলার বিস্তারিত কারণ কিংবা নিহতদের পরিচয়ও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম দাবি করে, ওই অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্টকমের ভাষ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে। তাদের দাবি, হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে এবং বিশেষ করে হরমুজ প্রণালিতে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।

তবে ইরানের পক্ষ থেকে সেন্টকমের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। স্বাধীনভাবেও উভয় পক্ষের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানমার্কিন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বান্দার-ই খামির সেতুতে মার্কিন হামলার দাবি, নিহত ৭

জুলাই ১৭, ২০২৬

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT