চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাহরাইন ও আরব আমিরাতে ডেটা সেন্টারে ইরানের হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসের ভৌত অবকাঠামোতে সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরান। এটি কেবল কোনো সাইবার আক্রমণ নয়, বরং সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। প্রযুক্তি খাতের ইতিহাসে মার্কিন কোনো টেক জায়ান্টের ডেটা সেন্টারে সরাসরি সামরিক হামলার ঘটনা এটিই প্রথম।

জানা গেছে, মার্চের শুরুতে বাহরাইনে অবস্থিত এডব্লিউএস স্থাপনার খুব কাছে একটি ইরানি ড্রোন আঘাত হানে। এতে ভবন ও মূল অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের দুটি অ্যামাজন ডেটা সেন্টারও সরাসরি হামলার শিকার হয়। অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার কারণে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হয় এবং আগুন নিয়ন্ত্রণের সময় সার্ভারগুলোতে পানি ঢুকে আরও ক্ষয়ক্ষতি হয়েছে।

সবশেষ ১ এপ্রিলে বাহরাইনের এডব্লিউএস কার্যক্রমে আবারও হামলার ঘটনা ঘটে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, কর্পোরেট ভবনটিতে হামলার পর সেখানে আগুন ধরে যায়, যা নেভাতে সিভিল ডিফেন্স কর্মীদের হস্তক্ষেপ করতে হয়।

এই হামলার কিছুদিন আগেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস প্রকাশ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিশেষ করে অ্যামাজন, গুগল, অ্যাপল এবং মাইক্রোসফটের আঞ্চলিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছিল। এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের একটি নতুন ও অত্যন্ত বিপজ্জনক মোড় হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ধারাবাহিক এই হামলা ও ক্ষয়ক্ষতির পর পরিস্থিতি বিবেচনায় একটি জরুরি সতর্কতা জারি করেছে অ্যামাজন। এডব্লিউএস তাদের মধ্যপ্রাচ্যের সার্ভার ব্যবহারকারী গ্রাহকদের অবিলম্বে ডেটার ব্যাকআপ রাখার এবং নিরাপদ অঞ্চলে (অন্যান্য রিজিওনে) তাদের ট্রাফিক ও ওয়ার্কলোড সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতইরান যুদ্ধ ২০২৬ইরান হামলাডেটা সেন্টারবাহরাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT