সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরাইলে রোববার তিনশ’রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হামলার নিন্দা জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। সঠিক সময়ে হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। পাল্টা হুমকি দিয়ে ইরান বলেছে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে বড় হামলার শিকার হতে হবে ইসরাইলকে। জরুরি বৈঠকে উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।







