চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ভারতের বাইরে আইপিএলের মিনি নিলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পর সৌদি আরবের জেদ্দা- টানা দুবার আইপিএলের নিলাম হয়েছে ভারতের বাইরে। তবে প্রতিযোগিতাটির আগামী আসরের নিলাম হওয়ার কথা ভারতে। শেষপর্যন্ত সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন। মিনি নিলাম হতে পারে মধ্যপ্রাচ্যের কোন এক দেশে।

মিনি নিলামের জন্য মধ্যপ্রাচ্যের দেশের তালিকায় সবার উপরে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। তবে ওমান কিংবা কাতারেও হতে পারে, খবর ভারতীয় গণমাধ্যমে।

ডিসেম্বরের মাঝামাঝিতে হতে পারে আগামী আসরের নিলাম। সেটার আগে ১৫ নভেম্বর ধরে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এখনও তাদের হাতে দুসপ্তাহ আছে। বেশি আলোচনা হচ্ছে সাঞ্জু স্যামসনকে নিয়ে। ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়ায় রাজস্থান রয়্যালস ছাড়তে পারেন তিনি।

অন্যদিকে ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে ছাড়তে অনিচ্ছুক সানরাইজার্স হায়দরাবাদ। কয়েকটি দল তার জন্য ট্রেড প্রস্তাব দিলেও ফ্র্যাঞ্চাইজিটি নাকচ করেছে।

সাধারণত তিন বছর পরপর আইপিএলের মেগা নিলাম হয়ে থাকে। ২০২৫এর আগে সবশেষ ২০২২ আইপিএল সামনে রেখে মেগা নিলাম হয়েছিল। এবার ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির সাধারণ নিলামই হবে। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার পাওয়া গিয়েছিল সবশেষ নিলামে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২৭ কোটি রুপিতে কিনেছিল রিশভ পান্টকে। তাকে অধিনায়কও করেছিল লক্ষ্ণৌ। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলপান্টভারতমিনি নিলামলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT