চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নেমে গোড়ালির চোটে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই চোট কাটিয়ে এখনও মাঠে ফিরতে পারেননি ভারতের এই পেস অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি সিরিজে না খেলার সম্ভাবনাই বেশি পান্ডিয়ার। এমনকি ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা অনিশ্চিত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের।

শনিবার ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়, আগামী মার্চে ভারতের মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর। টুর্নামেন্টে আগে চোট কাটিয়ে পান্ডিয়ার ফেরা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেক্ষেত্রে আবারও দলের অধিনায়কের দায়িত্ব দেখা যেতে পারে রোহিত শর্মাকে।

২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। ২০২১ সালের আগ পর্যন্ত সব নিলামের আগে পুনারায় দলে থাকলেও ২০২২ সালের মেগা নিলামের আগে হার্দিককে ছেড়ে দেয় মুম্বাই। সেই সুযোগ কাজে লাগিয়ে সরাসরি চুক্তিতে রশিদ খান, শুভমান গিলের সঙ্গে হার্দিককে দলে নিয়েছিল গুজরাট।

গুজরাটের হয়ে অভিষেক মৌসুমে শিরোপা জয়ের পরের গত মৌসুমেও ফাইনালেও উঠেছিল হার্দিকের দল। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ম্লান হয় গুজরাটের। দুই মৌসুম পর আবারও মুম্বাইয়ে ফিরেছেন পান্ডিয়া। দলে নিয়ে তাকে অধিনায়কের দায়িত্বও দিয়েছে মুম্বাই। হার্দিককে অধিনায়কত্ব দেয়ার জন্যেই মূলত রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল মুম্বাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলগুজরাটভারতমুম্বাই ইন্ডিয়ান্সলিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT