চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটাররা চোট নিয়ে আইপিএলে খেলবে, ভারতের হয়ে নয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে কাড়ি কাড়ি অর্থ আয়ে খেলোয়াড়দের অহংকার বাড়ছে- এমন অভিযোগ আগেই করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। এবার করলেন বিস্ফোরক এক মন্তব্য। বললেন, ভারতীয় ক্রিকেটাররা সামান্য চোট নিয়ে আইপিএলে জাতীয় দলের হয়ে খেলার সময় তারা বিশ্রাম নেবেন। 

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কপিল বলেন, ‘এটা এমন নয় যে আমি কখনোই ইনজুরিতে পড়িনি। কিন্তু এখন ক্রিকেটাররা বছরে ১০ মাস খেলছে। প্রত্যেককে নিজের যত্ন নিতে হবে।’

‘আইপিএল একটা দুর্দান্ত আসর। তবে আইপিএল আপনাকে নষ্টও করবে। কারণ একটু চোট পেলে আপনি আইপিএলে খেলবেন। তবে সামান্য চোট নিয়ে ভারতের হয়ে আপনি খেলবেননা। একটু বিরতি নেবেন। আমি এটা নিয়ে খুব খোলামেলা কথা বলছি।’

কিংবদন্তি অলরাউন্ডার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ছেড়ে কথা বলেননি। খেলোয়াড়দের ম্যাচের চাপ কমাতে বোর্ডের দুর্বল ব্যবস্থাপনা নিয়ে তার কণ্ঠে ছিল সমালোচনা।

‘আপনার যদি ছোটখাটো ইনজুরি থাকে, আপনি আইপিএলে খেলতেন যদি এটি একটি গুরুত্বপূর্ণ খেলা হয়। এই পর্যায়ে ক্রিকেট বোর্ডকে বুঝতে হবে তাদের কতটা ক্রিকেট খেলা উচিৎ। সীমারেখা টানা দরকার। আজ আপনার কাছে অর্থ-সম্পদ থাকলেও তিন কিংবা পাঁচ বছরের ক্যালেন্ডার নেই। ক্রিকেট বোর্ডের কিছু ভুল আছে।’

জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ শারীরিক অবস্থার উন্নতির অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। ওয়ানডে বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। এমন অবস্থায় সাবেক ক্রিকেটার মনে করেন, মেগা ইভেন্টের জন্য বুমরাহ সময় মতো সুস্থ না হলে তা হবে সময়ের অপচয়।

Reneta

‘বুমরাহর কী হয়েছিল?যদি তিনি সেখানে (বিশ্বকাপের সেমিফাইনাল/ফাইনালে) না থাকেন, তাহলে আমরা তার জন্য সময় নষ্ট করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকপিলবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT