চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির রেকর্ড ভাঙতে পারেন গিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড বিরাট কোহলির। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে করেছিলেন ৯৭৩ রান। কোহলির এই রেকর্ডকে শুভমন গিল ছাড়িয়ে যেতে পারেন বলে মনে করছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

এবারের আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন গিল। এখন পর্যন্ত ৩ ম্যাচে ১১৬ রান করেছেন তিনি। রোববার আইপিএলে ২ হাজার রান পূর্ণ করেছেন গিল। আইপিএলে এখনও পর্যন্ত ৭৭ ম্যাচে ৩২.৫২ গড়ে ২ হাজার ১৬ রান করেছেন গিল।

গিলের ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ভারতীয় গণমাধ্যম স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রবি শাস্ত্রী। বলেছেন, ‘ওপেনার হিসেবে ব্যাট করায় রান পাওয়ার অনেক সুযোগ রয়েছে তার হাতে। এতে কোহলিকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

‘কোহলির রেকর্ড ছাড়িয়ে যেতে তাকে একজন ওপেনার হতে হবে। তাহলে সে রান করার সুযোগ পাবে। আমি মনে করি, এটা শুভমন গিল। সে ভালো ফর্মে আছে। এমনকি সে টপ অর্ডারে খেলে। পিচগুলোও ভালো। সে যদি পরপর দুই বা তিন ইনিংসে ৮০-১০০ রান করতে পারে, তাহলে তার নামের সঙ্গে ৩০০-৪০০ রান যুক্ত হবে।’

‘আমার মতে, রেকর্ড ভাঙ্গা খুব কঠিন। কারণ ৯০০ রান বিশাল। কিন্তু একটা জিনিস হল, ওপেনিং ব্যাটসম্যানরা যদি দুটি অতিরিক্ত ম্যাচ এবং দুটি অতিরিক্ত ইনিংস পান, তাহলে তারা রেকর্ডটি ভাঙতে পারেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআইপিএল-২০২৩কোহলিগিলরবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরি হামলার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ

জুন ১০, ২০২৬

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

জুন ১০, ২০২৬

পুশ-ইনের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT