চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-জ্যাকসে চেপে তৃতীয় জয় বেঙ্গালুরুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গুজরাট টাইটান্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মৌসুমে ১০ ম্যাচ খেলেছে বেঙ্গালুরু। তিনে নেমে সেঞ্চুরি তুলেছেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটার উইল জ্যাকস। জয়ের পরও টেবিলের তলানিতেই থাকল ফ্যাফ ডু প্লেসিসের দল।

প্রতিপক্ষের করা ২০০ রান তাড়ায় নেমে ওপেনিংয়ে ধীরে ধীরে রান তুলছিলেন বিরাট কোহলি। অধিনায়ক ডু প্লেসিস আউট হওয়ার পর প্রেক্ষাপটে হাজির হন জ্যাকস। একটা সময় সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন কোহলিও।

প্রথম ১৭ বলে ১৭ রান করা জ্যাকস পরের ৮৩ রান করেন মাত্র ২৪ বলে। সেঞ্চুরি তুলতে খেলেন মোট ৪১ বল। ১০০ রান করে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে ৭০ রানে অপরাজিত থাকেন কোহলি। বেঙ্গালুরু ১৬ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে।

এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ডু প্লেসিস। প্রথম ওভারে উইকেটের দেখা পান স্পিনার স্বপ্নিল সিং। সেই সূচনা ধরে রাখতে পারেননি ফ্যাফ-কোহলি।

তিনে নেমে শক্তভাবে দলের হাল ধরেন সাই সুদর্শন। বাঁহাতি ব্যাটার খেলেন ৪৯ বলে দলের সর্বোচ্চ ৮৪ রানের অপরাজিত ইনিংস। ৩০ বলের মোকাবেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন শাহরুখ খান।

Reneta

শেষদিকে ডেভিড মিলার ১৯ বলে ২৬ রানের ইনিংস খেললে গুজরাট টাইটান্সের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২০০ রান। আরসিবির স্বপ্নিল সিং, মোহাম্মদ সিরাজ এবং গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলকোহলিগুজরাটজ্যাকসবেঙ্গালুরুমিলারলিড স্পোর্টসসুদর্শন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT