চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নার-পান্ট ঝলকে মোস্তাফিজদের সামনে ১৯২ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট ম্যাচে মোস্তাফিজের বলের আঘাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশাখাপত্তমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে অনুজ্জ্বল মোস্তাফিজুর রহমান। একটি উইকেট পেলেও চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ ৪৭ রান খরচ করেছেন। ডেভিড ওয়ার্নার ও রিশভ পান্টের ফিফটিতে চেন্নাইয়ের সামনে ১৯২ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে স্বাগতিক দিল্লি।

রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশভ পান্ট। নির্ধারতি ওভার শেষে ৫ উইকেটে ১৯১ রানের সংগ্রহ গড়েছে তারা।

ওয়ার্নার ও পৃথ্বী শ দিল্লিকে উড়ন্ত শুরু এনে দেন। চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ষষ্ঠ ওভারে মোস্তাফিজকে বলে আনেন। বল হাতে সুবিধা করে ওঠতে পারেননি টাইগার তারকা। ২০ রান আদায় করে নেন দিল্লির দুই ওপেনার। এই ওভারে চারটি চার হজম করতে হয় ফিজকে।

Banglabid

১০ম ওভারে ফের মোস্তাফিজকে বলে আনেন ঋতুরাজ। ৩৬০ ডিগ্রী অ্যাঙেলে ঘুরে দাঁড়ান টাইগার পেসার। প্রথম বলেই পেতে পারতেন উইকেট। যদি ওয়ার্নারের ফিরতি ক্যাচ তালুবন্দি করতে পারতেন। তৃতীয় বলে অবশ্য কাঙ্খিত সাফল্যর দেখা পান ফিজ। মাথিশা পাথিরানার দুর্দান্ত ক্যাচে ফেরান ওয়ার্নারকে।

৯৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে ওয়ার্নার ফেরায়। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৫২ রান করেন অস্ট্রেলিয়ান ব্যাটার। এই ওভারে মোস্তাফিজ খরচ করেন কেবল ৪ রান।

ওয়ার্নাকে ফিরিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সবধরণের টি-টুয়েন্টিতে ৩০০ উইকেটও পূর্ণ করেছেন কাটার মাস্টার। ২৪২ ম্যাচে ২৪০ ইনিংসে ২৬তম বোলার হিসেবে পৌঁছেছেন ৩০০ উইকেটের ঘরে। ফিজের আগে এই মাইলফলকে পৌঁছেছেন সাকিব আল হাসান। ৪২১ ইনিংস বল করে সাকিবের উইকেট সংখ্যা ৪৮২টি। আছেন তালিকার পাঁচে। ৫৩৯ ইনিংসে ৬২৫ উইকেট নিয়ে শীর্ষে ডায়ান ব্রাভো।

Reneta

ফিজের রেকর্ড গড়ার পরের ওভারেই পৃথ্বীকে ফেরান জাদেজা। চারটি চার ও দুই ছক্কায় ২৭ বলে ৪৩ রান করে ফেরেন মাহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে।

১৫তম ওভারে জোড়া আঘাত হানেন মাথিশা পাথিরানা। মিচেল মার্শ ও ত্রিস্টান স্টাবসকে ফেরান। পঞ্চম উইকেটে ঝড় তোলেন রিশভ পান্ট। চারটি চার ও তিন ছক্কায় ৩২ বলে ৫১ রান করে ফেরেন পাথিরানার তৃতীয় শিকার হয়ে।

চেন্নাইয়ের হয়ে পাথিরানা ৩টি, মোস্তাফিজ ও জাদেজা ১টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪ওয়ার্নারচেন্নাইদিল্লিপাথিরানামোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT