চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার মঞ্চে আগে ব্যাটিংয়ে হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২৬, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পর্দা নামতে চলেছে আইপিএল ১৭তম আসরের। ফাইনাল মঞ্চে তৃতীয় শিরোপা অপক্ষায় থাকা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি একবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। শিরোপার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করবে হায়রাবাদ।

রোববার চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় গড়াবে লড়াই।

চলতি আসরের শীর্ষ দুটি দল হিসেবে প্লে-অফে এসেছিল কলকাতা ও হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কেকেআর। এলিমিনেটরে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানো রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে শিরোপার মঞ্চে কলকাতার সঙ্গী হয় প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।

চতুর্থবারের মতো শিরোপার মঞ্চে লড়বে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে প্রথমবার ফাইনালে উঠেছিল। প্রথম শিরোপা আসে সে আসরে। ২০১৪ সালে দ্বিতীয় শিরোপা জেতে কেকেআর। সবশেষ ২০২১ সালে ফাইনালে ওঠে দলটি, শিরোপার লড়াইয়ে সে আসরে চেন্নাই সুপার কিংসের কাছে ২৭ রানে হেরে যায়।

অন্যদিকে দুবার ফাইনাল খেলা হায়দরাবাদ ২০১৬ আসরে প্রথমবার ফাইনালে উঠেছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল দলটি। ২০১৮ আসরে ফের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় ফাইনালে।

শিরোপার লড়াইয়ে একাদশে কোনো পরিবর্তন নেই কলকাতার। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে নামছে হায়দরাবাদ। আব্দুল সামাদের পরিবর্তে শুরুর একাদশে এসেছেন শাহবাজ আহমেদ। রাজস্থানের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দারুণ করেছিলেন শাহবাজ। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচও।

Reneta

কলকাতা একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিংকু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হারশীত রানা, বরুণ চক্রবর্তী।

হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নিতিশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভূবনেশ্বর কুমার, জয়দেব উনদকাট, টি নটরাজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪কলকাতাফাইনালহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, মুক্তিতে বাধা নেই

জুন ১৬, ২০২৬

ফ্যাসিবাদ ভাইরাসের জীবনী আমাদের ভালো করে পাঠ করা দরকার: তথ্যমন্ত্রী

জুন ১৬, ২০২৬

লেবাননে নতুন করে হামলা হলে সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবাসন খাতে গভীর মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ নীতি সহায়তা ও প্রণোদনার বিকল্প নেই

জুন ১৬, ২০২৬

কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT