চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেজার-ম্যাকগার্ক ঝড়ে পাঁচ শতাধিক রানের ম্যাচে জিতল দিল্লি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ফ্রেজার-ম্যাকগার্ক মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের প্রায় সব ম্যাচের রানের ফোয়ারার দেখা মিলছে। আড়াইশর অধিক দলীয় স্কোর পাওয়াটা হয়ে উঠছে নিয়মিত ঘটনা। অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকরা আবারো দেখল সেই কাণ্ড। আরেকটি পাঁচ শতাধিক রানের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ রানে জিতল দিল্লি ক্যাপিটালস।

শনিবার বিকেলে টসে হেরে ব্যাটিংয়ে নামা দিল্লি ৪ উইকেটে ২৫৭ রান তোলে। জবাবে মুম্বাই ৯ উইকেটে ২৪৭ রানেই থামে।

এ জয়ের ফলে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠল দিল্লি। নবম স্থানে পড়ে থাকা মুম্বাইয়ের ৯ ম্যাচে সংগ্রহ ৬ পয়েন্ট।

Banglabid

পাওয়ার প্লের ছয় ওভারেই উইকেট না খুইয়ে ৯২ রান তুলে ফেলে দিল্লি। একাই ৭৮ রান করেন বাইশ গজে ঝড় তোলা জেক ফ্রেজার-ম্যাকগার্ক। বিধ্বংসী ইনিংস খেলে এই অজি ব্যাটার মাত্র ১৫ বলেই ফিফটির দেখা পান। চলতি আসরেই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও ১৫ বলে তিনি ফিফটি হাঁকিয়েছিলেন।

১১ চার ও ৬ ছক্কায় ফ্রেজার-ম্যাকগার্ক খেলেছেন ২৭ বলে ৮৪ রানের ইনিংস। পীযুষ চাওলার বলে ডিপ মিডউইকেটে মোহাম্মদ নবির হাতে ধরা পড়লে সাজঘরে ফেরেন। এর আগে অভিষেক পোড়েলের সঙ্গে গড়েন ১১৪ রানের উদ্বোধনী জুটি। পরে ২৭ বলে ৩৬ রানে নবির বলে পোড়েল স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন।

ক্রিজে নেমেই আগ্রাসী হন শাই হোপ। ১৭ বলে ৫ ছক্কায় খেলেন ৪১ রানের ঝড়ো ইনিংস। অধিনায়ক রিশভ পান্ট করেন ১৯ বলে ২৯ রান। শেষদিকে ত্রিস্টান স্টাবসের ২৫ বলে ৬ চার ও ২ ছপক্কায় অপরাজিত ৪৮ রানের ইনিংসের ফলে আড়াইশ পেরিয়ে যায় দিল্লি।

Reneta

বল হাতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একটি করে উইকেট পান জাসপ্রীত বুমরাহ, পীযুষ চাওলা, মোহাম্মদ নবি ও মার্ক উড। সবচেয়ে খরুচে উড ৪ ওভারে দেন ৬৮ রান।

বিশাল লক্ষ্য তাড়ায় প্রথম ৬ ওভারে ৬৫ রান তুললেও ৩ উইকেট হারায় মুম্বাই। মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ঈশান কিষাণ ২০ রানের বেশি নিতে পারেননি। ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৬ রানে থামেন সূর্যকুমার যাদব।

হার্দিক পান্ডিয়াকে নিয়ে চতুর্থ উইকেটে ৭১ রান যোগ করেন তিলক ভার্মা। ২৪ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪৬ রানে আউট হন হার্দিক। তাকে দ্রুত অনুসরণ করেন নেহাল ওয়াধেরা।

টিম ডেভিডকে নিয়ে জয়ের আশায় ছুটতে থাকেন তিলক। দুজনে মিলে গড়েন ৭০ রানের জুটি। ডেভিড ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৭ রানে মুকেশ কুমারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে জুটি ভাঙে। মুম্বাইয়ের তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ বলে ৪৮ রান। রাসিখ সালামের করা ১৯তম ওভারে মুম্বাই ১৬ রান নিলেও হারায় নবির উইকেট। অতিথিদের সামনে জয়ের সমীকরণ দাঁড়ায় ৬ বলে ২৫ রান।

বল হাতে শেষ ওভারটি করার জন্য আসেন মুকেশ। প্রথম বলেই রান আউট হন তিলক। দ্বিতীয় রান নিতে গিয়ে সঠিক সময়ে ক্রিজের ভেতর যেতে পারেননি ৩২ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৬৩ রান করা এ ব্যাটার। পরের বলে ক্যাচ দিয়েও বাঁচেন উড, নেন দুই রান। তৃতীয় বলে উড হাঁকান ছক্কা। পরের বলে এক রানের বেশি নিতে পারেননি। তাতে ২ বলে ১৫ রানের জয়ের অসম্ভব সমীকরণ দাঁড়ায়। মুকেশের পঞ্চম বলে বাউন্ডারি মারেন চাওলা। ম্যাচের শেষ বলে চাওলা ক্যাচ দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪দিল্লি ক্যাপিটালস অরুণ জেটলি স্টেডিয়ামফ্রেজার-ম্যাকগার্কমুম্বাই ইন্ডিয়ান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT