সাকিবের জায়গায় জেসন রয়কে নিলো কলকাতা

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার জেসন রয় উল্লাসে ভাসছেন, তার হাতে ব্যাট।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সময় দিতে এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি মৌসুমে খেলবেন না সাকিব আল হাসান, এমন খবর একদিন আগের। পিঠের চোটে শ্রেয়াস আয়ারও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন কেকেআর স্কোয়াডের। চাপে পড়া ফ্র্যাঞ্চাইজিটি খুঁজছিল বিকল্প।
এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ওপেনার জেসন রয়কে নিজেদের ডেরায় টানার খবর দিলো কেকেআর। আইপিএলের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, ২ কোটি ৮০ লাখ রুপিতে রয়কে নিয়েছে দলটি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল এক কোটি ৫০ লাখ রুপি।
জেসন রয় ২০১৭, ২০১৮ ও ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। ২০২১ সালে ৫ ম্যাচ খেলে একটি হাফ সেঞ্চুরিসহ করেছিলেন ১৫০ রান। ৩২ বর্ষী ব্যাটার ইংল্যান্ডের হয়ে ৬৪টি টি-টুয়েন্টি খেলেছেন। ১৩৭.৬১ স্ট্রাইকরেটে চারটি ফিফটিসহ করেছেন ১,৫২২ রান।






