চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিকে হারিয়ে প্লে-অফে ধোনির চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২০, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এক ম্যাচ হাতে রেখে আগেই প্লে-অফ নিশ্চিত হয়েছিল গুজরাট টাইটান্সের। এমনকি টেবিলের শীর্ষস্থানও। এবার দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লিকে হারিয়েছে ৭৭ রানে।

দিল্লির ঘরের মাঠে টস জিতে আগে ব্যাট করে ৩ উইকেটে ২২৩ রানের সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাটে নেমে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। এ জয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলবে ধোনির দল। অন্যদিকে ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে থেকে আসর শেষ করল ডেভিড ওয়ার্নারের দল।

দিল্লিতে আগে ব্যাটে নেমে প্রথম উইকেট জুটিতে শতাধিক রানের সংগ্রহ পায় অতিথি দল। ১৪.৩ ওভারে হারায় প্রথম উইকেট। তার আগে সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান। ঋতুরাজ গাইকওয়াদ ফেরেন ৫০ বলে ৭৯ রানের ইনিংস খেলে। আঠারোতম ওভারের শেষ বলে ১৯৫ রানে চেন্নাই দ্বিতীয় উইকেট হারায়। তিনে নামা শিবাম ডুবে ফেরেন ৯ বলে ২২ রান করে।

দুই বল পরেই ফেরেন ওপেনিংয়ে ব্যাট করতে নামা ডেভন কনওয়ে। ৫২ বলে ৮৭ রান করেন এই ব্যাটার। এরপর জাদেজা ও ধোনির ব্যাটে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২২৩ রানের সংগ্রহ পায় চেন্নাই। ৭ বলে ২০ করে অপরাজিত ছিলেন জাদেজা, ধোনি ৪ বলে ৫ রানে।

দিল্লির হয়ে একটি করে উইকেট নেন এনরিক নতরজি, চেতন সাকারিয়া ও খলিল আহমেদ।

জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। এক প্রান্ত ডেভিড ওয়ার্নার আগলে রাখলেও অন্য প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট হারায় স্বাগতিক দল। ১৮.৩ ওভারে দলীয় ১৪৪ রানে ওয়ার্নার আউট হওয়ার আগে ফেরেন ৬ ব্যাটার। তাদের মাঝে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মাত্র দুই জন- যশ দয়াল ১৫ বলে ১৩ ও অক্ষর প্যাটেল ৮ বলে ১৫ রান। দিল্লি অধিনায়ক করেছেন ৫৮ বলে ৮৬ রান।

Reneta

এরপর ইনিংসের শেষ ওভারে আরও দুই উইকেট হারায় চেন্নাই। শেষ অবধি ৯ উইকেটে সংগ্রহ করে ১৪৬ রান।

চেন্নাইয়ের হয়ে তিন উইকেট নেন দ্বীপক চাহার। থিকসানা ও মাথেশা পাথিরানা নেন দুটি করে উইকেট। এছাড়া জাদেজা ও তুষার দেশপান্ডে নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩ওয়ার্নারচেন্নাইজাদেজাডুবেদিল্লিধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT