চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে যেতে গুজরাটের প্রয়োজন ১৭৩ রান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ২৩, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টেবিলের শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করেছিল গুজরাট টাইটান্স। কোয়ালিফায়ারে প্রতিপক্ষ ধোনির চেন্নাই সুপার কিংস। গুজরাট পেসার মোহাম্মদ শামি ও মোহিত শর্মার জোড়া উইকেটে ঘরের মাঠে খুব বড় সংগ্রহ পায়নি চেন্নাই। ফাইনালে পৌঁছার লড়াইয়ে গুজরাটের লক্ষ্য ১৭৩ রান। করতে পারলে টানা দুই ফাইনাল খেলার গৌরব অর্জন করবে হার্দিক পান্ডিয়ার দল।

এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটে পাঠায় গুজরাট। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে স্বাগতিক দল।

আগে ব্যাটে নেমে ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াডের দুর্দান্ত পারফর্মে উড়ন্ত শুরু পায় স্বাগতিক দল। প্রথম উইকেট জুটিতে আসে ৮৭ রান। ১০.৩ ওভারে ফেরেন ঋতুরাজ। ৪৪ বলে ৬০ রান করে।

পরের ওভারে দলীয় ৯০ রানে ফেরেন তিনে নামা শিভম দুবে। ৩ বলে ১ রান করে। ১৪.৫ ওভারে দলীয় ১২১ রানে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। করে যান ১০ বলে ১৭ রান। দুই বল পরেই চতুর্থ উইকেট হারায় চেন্নাই। একপ্রান্ত আগলে রাখা দুবে ফেরেন ৩৪ বলে ৪০ রান করে।

পরপর উইকেট তুলে নিয়ে চেন্নাই ব্যাটারদের চেপে ধরে গুজরাট। ১৮তম ওভারের শেষ বলে দলীয় ১৪৮ রানে তুলে নেয় পঞ্চম উইকেট। আম্বাতি রাইডু ফেরেন ৯ বলে ১৭ রান করে। ৫ বল পরে দলীয় ১৫৫ রানে আউট হন ধোনি। ২ বলে ১ রান করেন চেন্নাই অধিনায়ক।

এরপর মঈন আলীকে সঙ্গী করে চেন্নাইয়ের সংগ্রহ ১৭২ রানে পৌঁছান জাদেজা। যদিও শেষ বলে মোহাম্মদ শামির শিকার হন এ অলরাউন্ডার। ১৬ বলে ২২ রান করেন জাদেজা। ৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন মঈন।

Reneta

গুজরাটের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও মোহিত শর্মা। নূর আহমেদ, রশিদ খান ও দর্শন নাইকান্দে নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩কনওয়েগুজরাটচেন্নাইডুবেমোহিতলিড স্পোর্টসশামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT