চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তলানিতেই থাকল দিল্লি, প্লে অফের দুয়ারে চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ পূর্বাহ্ণ ১১, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মহেন্দ্র সিং ধোনি যখন আটে ব্যাট করতে নামেন, বোঝা যায় চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইনআপ কতটা শক্তিশালী। টেবিলের তলানির দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অবশ্য বড় স্কোর পায়নি তারা। তবুও বোলারদের নৈপুণ্যে ২৭ রানের জয়ে আইপিএলের চলতি আসরের প্লে অফে খেলা অনেকটাই নিশ্চিত করেছে ধোনির দল।

১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চেন্নাই। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট টাইটান্স। দিল্লি ১১ খেলায় ৮ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে।

বুধবার রাতে চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামা চেন্নাই ৮ উইকেটে ১৬৭ রান করে। জবাবে দিল্লি ৮ উইকেটে ১৪০ পর্যন্ত যেতে পারে।

দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় চেন্নাই। অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১০ রান করে ফেরেন ডেভন কনওয়ে। ১৮ বলে ৪টি চারের মারে ২৪ রান করে অক্ষরের শিকার হয়ে ক্রিজ ছাড়েন।

মঈন আলী ৭ রানের বেশি করতে পারেননি। চতুর্থ ব্যাটার হিসেবে আজিঙ্কা রাহানে ২১ রান করে বিদায় নেন। রাহানের সাজঘরে ফেরার সময় চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৭ রান।

শিভম দুবে ১২ বলে ৩ ছক্কায় ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়ে মাঠ ছাড়েন। এক চার ও এক ছক্কায় ১৭ বলে ২৩ রান করে খলিল আহমেদের বলে আউট হন আম্বাতি রাইডু।

Reneta

সপ্তম উইকেটে ৩৮ রানের কার্যকরী জুটি গড়েন রবীন্দ্র জাদেজা ও ধোনি। ১৬ বলে এক চার ও এক ছক্কায় ২১ রান করা জাদেজা শন মার্শের বলে অক্ষরের তালুবন্দি হন। ধোনি ৯ বলে এক চার ও ২ ছক্কায় ২০ রান করে ওয়ার্নারের ক্যাচ হন।

দিল্লির পক্ষে দারুণ বোলিং করা মার্শ ১৮ রান খরচায় নেন ৩ উইকেটা। অক্ষর দুটি এবং একটি করে উইকেট পান খলিল, ললিত যাদব ও কুলদ্বীপ যাদব।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় দিল্লি। ওয়ার্নার রানের খাতা না খুলে দীপক চাহারের বলে রাহানের হাতে ক্যাচ দেন। ফিল সল্ট ও মিচেল মার্শ দ্রুত ক্রিজ ছাড়লে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে দিল্লি বিপদে পড়ে।

চতুর্থ উইকেটে খলিলের পরিবর্তে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা মনিশ পাণ্ডে ও রাইলি রুশো ৫৯ রানের জুটি গড়লেও রানের গতি বাড়াতে ব্যর্থ হন।

মনিশ ২৭ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান। খানিক পর জাদেজার বলে ৩৫ রান করা রুশো আউট হন। দিল্লির স্কোর তখন ৫ উইকেটে ৮৯।

অক্ষরের ১২ বলে ২ চার ও এক ছক্কায় ২১ রানের ইনিংসটি পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে পরে। ৫ বলে ৩ চারে ১২ রান করেন ললিত।

চেন্নাইয়ের পক্ষে ৩৭ রান দিয়ে ৩ উইকেট দখল করেন মাথিশা পাথিরানা। চাহার দুটি ও জাদেজা পান একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৩চেন্নাইদিল্লিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT