চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা দশে ৬ পেসার, দেশি-বিদেশি পাঁচ-পাঁচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ৩০, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সদ্যগত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাটারদের পাশাপাশি বোলারও আলো কেড়েছেন পাল্লা দিয়ে। রান আটকানো আর উইকেট তোলার কৌশলে আসরের সেরা দশে জায়গা করে নিয়েছেন ছয় পেসার।

আসর সেরার শীর্ষে স্পিন-পেস ভারসাম্যে পেসাররা জিতলেও দশে দেশি-বিদেশি বণ্টন সমান পাঁচে-পাঁচ। এক নজরে দেখে নেয়া যাক বোলিংয়ে টেবিল টপার কারা।

রানার্সআপ রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ১৭ ম্যাচে ১৯.৫১ গড়ে ৭.৭৫ ইকোনমিতে ২৭ উইকেট নিয়ে হয়েছেন সর্বাধিক উইকেট শিকারি। দ্বিতীয় সর্বোচ্চ উইকেটও এক লেগ স্পিনারের, শ্রীলঙ্কার ভানিডু হাসারাঙ্গা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ ম্যাচে ১৬.৫৩ গড়ে ৭.৫৪ ইকোনমিতে নিয়েছেন ২৬ উইকেট।

পেসারদের মধ্যে প্রথমজন আছেন তালিকার তিনে, প্রোটিয়া কাগিসো রাবাদা পাঞ্জাব কিংস জার্সিতে ১৩ ম্যাচে ১৭.৬৫ গড়ে ৮.৪৫ ইকোনমিতে ২৩ উইকেট নিয়েছেন।

গতিঝড় তুলে আলোচনায় আসা ২২ বর্ষী সেনসেশন জম্মু-কাশ্মীরের ডানহাতি পেসার উমরান মালিক ১৪ ম্যাচ খেলেছেন, ২০.১৮ গড়ে ৯.০৩ ইকোনমিতে নিয়েছেন ২২ উইকেট, আছেন টেবিলের চারে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঘণ্টায় ১৫৬.৯ কিমি. গতিতে তার ছোঁড়া বল আইপিএল ইতিহাসেরই সর্বোচ্চ গতির রেকর্ড গড়েছিল। ফাইনালে গুজরাটের কিউই পেসার লোকি ফার্গুসন ১৫৭.৩ কিমি. গতি তুলে যা ছাড়িয়ে যান।

পাঁচে আছেন দিল্লির কুলদীপ যাদব। ১৪ ম্যাচে ১৯.৯৫ গড়ে ৮.৪৩ ইকোনমিতে এই স্পিনার নিয়েছেন ২১ উইকেট। বেঙ্গালুরুর হয়ে পেসার জশ হ্যাজেলউড ১২ ম্যাচে ১৮.৮৫ গড়ে ৮.১০ ইকোনমিতে নিয়েছেন ২০ উইকেট আছেন ছয় নম্বরে।

Reneta

হ্যাজেলউডের সমান ২০ উইকেট পেলেও ম্যাচ বেশি খেলে সাতে ভারতের পেসার মোহাম্মদ শামি। চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের হয়ে ১৬ ম্যাচে ২৪.৪০ গড়ে ৮ ইকোনমিতে তিনি ২০ উইকেট ঝুলিতে পুরেছেন।

বেঙ্গালুরুর হয়ে হার্শাল প্যাটেল ১৫ ম্যাচে ২১.৫৭ গড়ে ৭.৬৬ ইকোনমিতে ১৯ উইকেট নিয়ে আছেন তালিকার আটে। হার্শালের চেয়ে এক ম্যাচ বেশি খেলা আফগান লেগ স্পিনার রশিদ খানের উইকেটও ১৯, ২২.১৫ গড়ে ৫.৫৯ ইকোনমিতে বোলিং করে তিনি নয় নম্বরে।

রাজস্থানের ডানহাতি পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ১৭ ম্যাচে ২৯ গড়ে ৮.২৮ ইকোনমিতে ১৯ উইকেট তুলে টেবিলের দশে থেকে আসর শেষ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২উমরানচাহালরাবাদালিড স্পোর্টসহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বর্জ্য অপসারণই এখন ডিএসসিসির সর্বোচ্চ অগ্রাধিকার: প্রশাসক

জুন ১৭, ২০২৬
ধর্ষণ

স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

জুন ১৭, ২০২৬

নতুন স্বপ্ন নিয়ে ফিরছেন ‘প্রিয়তমা’র সফল জুটি আদনান-হিমেল

জুন ১৭, ২০২৬

‘মাসুদ রানা’র জমকালো প্রিমিয়ার, সমালোচনার আগে দেখার অনুরোধ

জুন ১৭, ২০২৬

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান: তথ্যমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT