ভিডিও নিউজ

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য দুইজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। মাস্টারমাইন্ড ও উর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার ৫টি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে শিগগিরই।

বিষয়:গণহত্যা মামলা শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…