চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাধবপুরে ট্রেন দুর্ঘটনা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টায় তিনটি বগি উদ্ধার করা হয়েছে। আর বাকি বগিগুলো উদ্ধারে কাজ করছে রেলওয়ের উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করতে এসে এ কথা বলেন রেলওয়ের বিভাগীয় ম্যানেজার এবি এম কামরুজ্জামান।

এ সময় তিনি আরও জানান, তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Banglabid

হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি (৫৫)-এর সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সকাল ১১টা পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগি উদ্ধারে কাজ চলছে। আর একটি বগি খাদে পড়ে আছে। বিকেলের দিকে উদ্ধার কাজ শেষ হতে পারে।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, উদ্ধার কাজ দ্রুত করা হচ্ছে, যাতে রেল যোগাযোগ চালু করা যায়। এখন পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। আশা করি বিকেলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার জ্বালানি তেলভর্তি একটি ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে ট্রেনটির একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ সদস্যট্রেন দুর্ঘটনাতদন্ত কমিটি গঠনহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT