বাংলাদেশ

সারাদেশে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট পরিষেবা

বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত, মোবাইল ও ল্যাপটপে সংযোগের সমস্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট সংযোগের জন্য মোবাইল ও ল্যাপটপ ব্যবহারকারীদের অসুবিধা, সারাদেশে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল (সিমিউই-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা আংশিকভাবে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। এর ফলে দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থাপনায় কিছুটা ধীরগতিও দেখা দিয়েছে।

বিএসসিপিএলসি এর ডেপুটি আ্যসিস্টেন্ট ম্যানেজার রোকুনুর জামান চ্যানেল আই অনলাইনকে জানান, কক্সবাজারে অবস্থিত সিমিইউ-৪ লাইনটি রক্ষণাবেক্ষণের জন্য সেবা কিছুটা ব্যাহত হবে। ফলে ওই লাইন থেকে যারা সেবা পাচ্ছেন তাদের ইন্টারনেটের গতিতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তবে সিমিইউ-৪ লাইনে কিছুটা সমস্যা দেখা দিলেও সিমিইউ-৫ লাইনটি স্বাভাবিক থাকবে।

বিএসসিপিএলসি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে।

ইন্টারনেট সংযোগ বিঘ্নিত, নেটওয়ার্ক পরিবর্তনের সংকেত দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
সারাদেশে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট পরিষেবা

এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি। তবে এ সময় কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৫) যথারীতি চালু থাকবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…