চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কাবাডি বিশ্বকাপ খেলা নিশ্চিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আগেই নিয়ে রেখেছিল সিদ্ধান্ত। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টকে এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ার হিসেবেও গণ্য করা হবে। অংশ নিতে চলা এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা দুটি দল সরাসরি ২০২৪ কাবাডি বিশ্বকাপে খেলবে।

প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ। ফাইনালিস্ট হওয়ায় অবধারিতভাবেই ২০২৪ সালে হতে যাওয়া কাবাডি বিশ্বকাপের টিকিট পেল লাল-সবুজের দল।

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পেরে খুশি বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার। ম্যাচ সেরার পুরস্কার হাতে নেয়ার পর তিনি বলেন,‘আল্লাহর দরবারে শোকরিয়া আমরা ফাইনালে ওঠার মধ্য দিয়েবিশ্বকাপে কোয়ালিফাই করেছি। খুব ভালো লাগছে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বিশ্বকাপে কাবাডি দল থাকবে না- এটা বেমানান হয়ে যায়। আমরা এটা অর্জন করতে পেরে খুশি।’

‘বঙ্গবন্ধু কাপ আগের দুইটা আমরা ঘরে তুলেছি। তৃতীয়টা ঘরের তোলার পথে এগিয়ে গিয়েছি। বাংলাদেশের যে যেখান থেকে আমাদের খেলা দেখছেন সবাই দোয়া করবেন; যেন আমরা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হতে পারি এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি।’

দলের দুই তরুণ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাসেল এবং রোমান ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েন। সম্পূর্ণ সুস্থ না হয়েও আজ সেমিফাইনালে থাইদের বিপক্ষে তারা খেলেছেন। ইনজুরি আক্রান্ত খেলোয়াড় এবং তাদের দুর্বল পারফরম্যান্সের কারণে আজ থাইল্যান্ডের বিপক্ষে শেষ চারের ম্যাচে শুরুতে কিছুটা ঝামেলায় পড়তে হয়েছিল দলকে। বিষয়টি অস্বীকার করেননি তুহিন।

‘আমাদের দুজন খেলোয়াড় ইনজুরিতে আছে। তাদেরকে নিয়ে আজকের ম্যাচ সাজানো হয়েছে। তারা একটু দুর্বল পারফরম্যান্স করেছেন। পরিকল্পনা বাস্তবায়নে তাই একটু সময় লেগেছে আজকের ম্যাচে। তাছাড়া থাইল্যান্ড ভালো দল। তাদের বিরুদ্ধে গুছিয়ে নিতে একটু সময় লেগেছে।’

Reneta

তবে ফাইনাল ম্যাচের আগে রাসেল, রোমানকে ফিট হিসেবে দলে পাবেন এবং তাদের দলে রেখেই পরিকল্পনা সাজাবেন বলে মন্তব্য করেন তুহিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবাডিকাবাডি বিশ্বকাপ-২০২৪থাইল্যান্ডবাংলাদেশবাংলাদেশ কাবাডি ফেডারেশনলিড স্পোর্টসসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT