চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। দ্বিতীয় সেমিফাইনালে ইরাককে ৫২-৪৪ পয়েন্টে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টে খেলতে এসেই ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

সোমবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে হওয়া ম্যাচে চাইনিজ তাইপে দুটি ও ইরাক একটি লোনা পায়। প্রথমার্ধে ৩১-১৬ পয়েন্টে এগিয়ে ছিল বিজয়ীরা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চাইনিজ তাইপের চেং চিন চ্যাং।

মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ফাইনাল শেষে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় বিশ্ব কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভাম মুনিস্বামী, এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক উপস্থিত থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরাকএশিয়ান গেমসকাবাডিকাবাডি বিশ্বকাপ-২০২৪চাইনিজ তাইপেফাইনালবাংলাদেশবাংলাদেশ কাবাডি ফেডারেশনলিড স্পোর্টসসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT