চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী একটু তাকালেই কাবাডি অনেককিছু পাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী। ওনার বাবার নামে এই টুর্নামেন্ট। তিন তিনবার ট্রফি আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে উৎসর্গ করছি। আমি চাই প্রধানমন্ত্রী আমাদের কাবাডির দিকে একটু তাকালেই কাবাডি অনেককিছু পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা ভালো একটা প্রাইজমানি চাই।’

টানা তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শিরোপা জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এভাবেই অনুরোধ করলেন জাতীয় কাবাডি দলের অধিনায়ক তুহিন তরফদার।

সরকার কিংবা ফেডারেশনের কাছে আপনাদের কোন চাওয়া-পাওয়া আছে কিনা এমন প্রশ্নে তুহিন বললেন, ‘ক্রিকেটে সাফল্য পেলে খেলোয়াড়রা ফ্ল্যাট পান, বিভিন্ন ঘোষণা আসে। আমি চাচ্ছি প্রধানমন্ত্রী আমাদের দিকে সাড়া দেবেন এবং আমাদের একটা ভালো অ্যামাউন্ট উপহার দিয়ে আর্থিক সহায়তা করবেন।’

জাতীয় খেলা হলেও ক্রিকেট-ফুটবলের তুলনায় যোজন পিছিয়ে কাবাডি। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রো কাবাডি লিগের মাধ্যমে খেলাটিতে এসেছে ব্যাপক জনপ্রিয়তা। বাংলাদেশে খেলাটির জনপ্রিয়তা বিকাশে ক্লাবগুলোকে বড় ভূমিকা রাখার অনুরোধ জানালেন বাংলাদেশ অধিনায়ক।

‘সিনিয়রদের জায়গাটা পূরণ করতে তরুণদের লাগবে। প্রো-কাবাডি আয়োজনের মাধ্যমে এবং দেশের বড় বড় ক্লাব আবাহনী, মোহামেডান যখন দল করবে, একটা দল করতে ২০ জন খেলোয়াড় অবশ্যই লাগবে। প্রো-কাবাডিতে যদি ৫টা দলও আসে, সেক্ষেত্রে ১০০ জন খেলোয়াড়ের খেলার সুযোগ হবে। ওখান থেকে ১২ জন সেরা খেলোয়াড় বেছে নিতে আমাদের সহজ হবে। কারণ একটা জাতীয় দল গড়তে ১২ খেলোয়াড় লাগে।’

‘ক্লাবগুলোর প্রতি আহ্বান রাখব, আপনাদের ক্রিকেট-ফুটবলের ফ্র্যাঞ্চাইজিতে দল নিচ্ছেন, প্রো-কাবাডি দলে সেখানেও এগিয়ে আসবেন। কাবাডিকে চর্চা করেন। বাংলাদেশে কাবাডির ভবিষ্যৎ উজ্জ্বল। আপনারা এগিয়ে এলে পদক আমরা অবশ্যই নিয়ে আসব।’

Reneta

‘অবশ্যই এই ব্যাপারে আমাদের কাবাডি ফেডারেশনের পরিকল্পনা আছে। ভারতের একটা প্রো-কাবাডি লিগ হয়। আমাদের বাংলাদেশ কাবাডি ফেডারেশন সেই আদলে একটা টুর্নামেন্ট করতে চাচ্ছে এবং সেটা যখন শুরু হবে, আমাদের তরুণরা উঠে না আসলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব না। আমি সিনিয়র হয়ে গেছি, আরদুজ্জামান সিনিয়র- এমন আরও অনেক সিনিয়র প্লেয়ার দল থেকে ইতিমধ্যে চলে গেছেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবাডিচ্যাম্পিয়নতুহিনপ্রধানমন্ত্রীফাইনালবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT