চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান গেমসে পদক খরা মেটাতে চান তুহিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

টানা তৃতীয় আসরে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শিরোপা জিতেছে বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে ফাইনাল সেরার পাশাপাশি আসরের সেরা ক্যাচারের পুরস্কারও জিতেছেন অধিনায়ক তুহিন তরফদার। পরে জানালেন, এশিয়ান গেমসে কাবাডিতে ১৩ বছরের পদক খরা ঘোচানোর দৃঢ় সংকল্পের কথা।

সবশেষ ২০১০ এশিয়ান গেমসে পদক এনেছিল কাবাডি। ভারতের পর ছিল বাংলাদেশের অবস্থান। পরে অনেক দল উঠে এসেছে। জাতীয় খেলা হওয়ার পরও র‍্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের অবস্থান পাঁচে।

ফাইনাল শেষে তুহিনের কাছে এ ব্যাপারে প্রশ্ন যায়। মাঝে যারা কাবাডি ফেডারেশনের দায়িত্বে ছিলেন, তারা পর্যাপ্ত স্পন্সর পেতেন না বলে জানালেন বাংলাদেশ দলের কাপ্তান। তবে ফেডারেশনে বর্তমানে দায়িত্বে থাকা কর্তাদের প্রতি রাখলেন অগাধ আস্থা।

‘আমাদের আইজিপি মহোদয় ফেডারেশনের বর্তমান সভাপতি আবদুল্লাহ আল মামুন স্যারের নেতৃত্বে হাবিবুর রহমান স্যার, মোজাম্মেল স্যারের নেতৃত্বে কাবাডিতে যে সাড়া পড়েছে এবং মিডিয়া কভার করছে, স্পন্সররা আসছে, এটা অনেক আগে দরকার ছিল।’

‘কোরিয়া, পাকিস্তান, ইরান বলেন তারা অনেক আগ থেকে প্রো-কাবাডিতে সুযোগ পেয়েছে। ভারতে থেকে নার্সিংয়ের সুযোগ পাচ্ছে। আমরাও প্রো-কাবাডিতে অংশ নিচ্ছি। সেটা ব্যাপকভাবে নয়। আমাদের ফেডারেশনের সেক্রেটারি হাবিবুর রহমান স্যার আশ্বস্ত করেছেন ঈদের পর ভারতে সিনিয়র-জুনিয়র খেলোয়াড়দের নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে আমরা টুর্নামেন্ট খেলব।’

‘যদি আমরা টুর্নামেন্টগুলো খেলতে পারি এবং প্লেয়ারদের ঝালানোর সুযোগ পাই। তাহলে এশিয়ান গেমসে ভালো একটা পদক বলছি না, গোল্ডই পাবো। তবে একটা না একটা পদক নিয়ে বাড়ি ফিরব।’

Reneta

সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য কাবাডি ফেডারেশনকে তুহিন জানালেন কৃতজ্ঞতা। কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি যে দলকে চিন্তায় ফেলেছিল, সেটিও স্মরণ করিয়ে দিলেন।

‘খেলা না থাকলে আসলে খেলোয়াড়দের কোন মূল্য নেই। এই দলে যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানাই। সবাই মিলে আমাকে সহযোগিতা না করলে এত বড় সাফল্য আসতো না। তারুণ্যে গতিই আলাদা। ৬ জন খেলোয়াড় ইনজুরির কারণে শুরুতেই মাঠের বাইরে ছিল। খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। নতুন খেলোয়াড়দের নিয়ে কীভাবে ম্যাচগুলো ওভারকাম করব এই ভাবনায় ছিলাম।’

‘তরুণদের যাকে যেভাবে বলেছি তারা সেভাবেই খেলেছে। আমাদের কোচরা যে দিক-নির্দেশনা দিয়েছেন, সেগুলো প্লেয়ারদের বুঝিয়ে মাঠে সেটা বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা করেছি। টোটাল টুর্নামেন্টে আমরা টানা জয় পেয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি। তৃতীয়বারের মতো আমার নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের অধিনায়ক হিসেবে আমি খুব আনন্দিত, গর্বিত।’

‘মিডিয়াকেও ধন্যবাদ আমাদের উৎসাহিত করতে ব্যাপক ভূমিকা রেখেছে। মিডিয়ার মাধ্যমে আমাদের জাতীয় খেলা কাবাডিকে সবাই আরও ভালোভাবে জানতে পারছে। প্রচার-প্রসার বেড়েছে। আমরা এশিয়ান পর্যায়ে, বিশ্বকাপ থেকে ট্রফি এনে দিতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবাডিচ্যাম্পিয়নতুহিনফাইনালবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT