চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৫
ধর্ম ও জীবন, প্রবাস সংবাদ
A A

‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ এর উদ্যোগে আগামী ২৮ ও ২৯ জুন যুক্তরাষ্ট্রে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলারগণ অলোচনা করবেন। জেনারেল সেশনের পাশাপশি এই কনফারেন্সে রয়েছে ইয়ুথ ও মহিলাদের জন্য আলাদা সেশন। যেখানে জীবন ঘনিষ্ঠ নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা পাবেন কনফারেন্স অংশগ্রহণকারীরা।

রোববার (২৭ এপ্রিল) নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আয়োজিত ‘মিট দ্যা প্রেসে’ এ কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে এই কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

বক্তারা বলেন, নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স একটি নবগঠিত সুফি-সুন্নি মতাদর্শী নন প্রফিট অর্গানাইজেশন। আমেরিকাসহ বিশ্বের মুসলিম মিল্লাতের কল্যাণে নানামুখী কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছে এই অর্গানাইজেশন। এর নান্দনিক ওয়েবসাইট ভিজিট করলে আপনারা এর সম্যক ধারণা পাবেন। এরই ধারাবাহিকতায় আমরা আয়োজন করতে যাচ্ছি প্রথম আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স।

আরও বলা হয়, আপনারা ভালো করেই জানেন বর্তমান বিশ্বে সাম্য ও শান্তির পতাকাধারী ইসলাম ও মুসলিম মিল্লাতকে নানা নেতিবাচক অপবাদের মুখোমুখি করা হচ্ছে।  বিশেষ করে বিশ্ব মিডিয়া ইসলামকে উগ্রতার দোষে দায়ী করার অপকৌশলে লিপ্ত। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামের সুফি- সুন্নি মতাদর্শ মুলত প্রেম এ মানবতা দিয়েই  সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। আমাদের কর্মকাণ্ডের মুল লক্ষ্য আল্লাহ ও আল্লাহর রাসুল (স.) এর প্রেমময় পথ নির্দেশকে তুলে ধরা। আপনাদের সক্রিয় সহযোগিতা আমাদের এই পথ চলাকে কিছুটা হলেও মসৃণ করবে।

জানানো হয়, কনফারেন্সে যাথে সহজে সকলে অংশ নিতে পারে তা বিবেচনা করে আমরা দু’দিনের দু’বেলা করে চারবেলা খাবার ও রিফ্রেশমেন্টসহ রেজিস্ট্রশন ফি রেখেছি জন প্রতি মাত্র ৭৫ ডলার। ফ্যামেলি প্যকেজে যা আরও কম। ৪ বছর বয়স পর্যন্ত ফ্রি। একই সাথে ভেন্যুর আশপাশের আটটি হোটেলে রয়েছে বিশেষ ছাড় মূল্যে রাত্রি যাপনের ব্যবস্থা। প্রথম কনফারেন্সে বিভিন্ন স্টেট থেকে আমরা আড়াই হাজার মানুষ অংশ নেবেন আশা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সনর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT