চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবু সাঈদসহ ৪ শহীদের মামলার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মেরিনা লাভলী মেরিনা লাভলী
৩:০১ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আদালত
A A

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ ৪ শহীদের মামলার তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দু’দিন ধরে সরেজমিন পরিদর্শন, সাক্ষ্যগ্রহণসহ নানা কার্যক্রম চালাচ্ছেন তারা। শহীদ পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শী, আহত ও শহীদ পরিবারের সাথে কথা বলে তথ্য-প্রমাণ সংগ্রহ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের প্রতিনিধি দল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরা বলছেন, আসামীদের চিহ্নিত করে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে শাস্তি নিশ্চিতে কাজ করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার মঈনুল করীম জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেছে। যেহেতু তদন্ত কমিটি আবু সাঈদ হত্যা মামলার তদন্তে এসেছে তাই জুলাই বিপ্লবে শহীদ আরও ৪ হত্যা মামলা তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাক্ষীদের জবানবন্দী, সাংবাদিক ও ফ্রিল্যান্সারদের কাছ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের স্থানগুলো চিহ্নিত করে স্কেচ ম্যাপ তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভুল নাম গেলেও তাদের বিরুদ্ধে মামলার সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে না। তদন্তের পর আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, চলতি বছরের ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে।

Reneta

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রংপুর নগরীর সিটি কর্পোরেশনের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জন ছাত্র-জনতা শহীদ হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআবু সাঈদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আইএলএ’ এর তালিকায় বাংলাদেশি জহিরুল ইসলাম

পরবর্তী

কুমিল্লার নাশকতা মামলা থেকে অব্যাহতি পেলেন বেগম খালেদা জিয়া

পরবর্তী

কুমিল্লার নাশকতা মামলা থেকে অব্যাহতি পেলেন বেগম খালেদা জিয়া

স্থানীয় নয় জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: নির্বাচন কমিশনার

সর্বশেষ

ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT