২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে শহীদ হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় সংগঠক আবু সাঈদ। তাঁর আত্মত্যাগ ছিল জুলাই গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট। আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আগের দিনই আবু সাঈদ সরকার ও ছাত্রলীগের হুমকির মধ্যেও রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন।






